শীর্ষ সংবাদ

২০১৪ সালে ক্ষতিগ্রস্থ পরিবারবর্গকে অর্থিক অনুদান প্রদান

DSC_1052 copyসিলেট বিভাগীয়া ক্রীড়া সংস্থার উদ্যোগে জাতীয় ক্রীড়া পরিষদ যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অর্থায়নে ২০১৪ সালে বিভাগীয় স্টেডিয়ামের পাশে মানবিক দূর্ঘটনায় নিহত ৩টি পরিবারবর্গকে অর্থিক অনুদান প্রদান করা হয় বুধবার বিকালে সিলেট আন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামের।

এই উপলক্ষে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি ও সিলেট বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডার পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেলের পরিচালনায় আয়োজিত আনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব কাজী আক্তার উদ্দিন আহমদ।

বিশেষ অতিথি জাতি সংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে এ মোমেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, জাতীয় ক্রীড়া পরিষদ যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অসুক কুমার বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম, লাক্কুতরা চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হাসান, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হেলাল উদ্দিন আহমদ, সদস্য তকরিমুল হাদি কাবি প্রমুখ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.