বিনোদন ডেস্ক:: জনপ্রিয় মডেল, অভিনেত্রী এবং উপস্থাপিকা অপি করিম। তিনি উপস্থাপনা করছেন জিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘এস কিউ লাইট’স অপি’স গ্লোয়িং চেয়ার’। অনুষ্ঠানের এবারের পর্বে তার অতিথি হয়ে আসছেন জনপ্রিয় অভিনেত্রী, এডভোকেট, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তারানা হালিম। এই তিন পেশা’র নানা প্রসঙ্গ নিয়ে কথা বলবেন এই অনুষ্ঠানে। সম্প্রতি ফেসবুক বন্ধ করা নিয়ে তুমুল আলোচনায় আসেন এই মন্ত্রী। এই বিষয়টি নিয়েও বিস্তারিত আলোচনা থাকবে অনুষ্ঠানে। তাঁর ব্যক্তি জীবন, কর্ম জীবন এবং পারিবারিক জীবনের দিক নিয়ে আড্ডায় মেতে ওঠবেন তিনি।
বলবেন ব্যক্তি তারানা হালিম থেকে তারকা তারানা হালিম হয়ে ওঠার গল্প। দর্শকদের জানাবেন তার বর্তমান ব্যস্ততা এবং ব্যক্তি জীবনের আরও গল্প। অনুষ্ঠানের মাধ্যমে দর্শক জানতে পারবেন এই তারকার জীবনের অনেক না বলা কথা। শাহরিয়ার শাকিলের পরিচালনায় ‘এস কিউ লাইট’স অপি’স গ্লোয়িং চেয়ার’ অনুষ্ঠানটি বৃহস্পতিবার রাত ৮টা বাজে প্রচার হবে জিটিভিতে।
সর্বশেষ সংবাদ
অপি’র সঙ্গে আড্ডায় তারানা হালিম
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
আমাদের ফেসবুক পাতা
সর্বাধিক পঠিত
-
পর্ন ভিডিওতে দেখা যাওয়ার অপবাদ দিয়ে দিনাজপুরে পরিবারসহ যে গ্রাম্যবধূকে ছয় মাস একঘরে করে রাখা হয় তাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। দিনাজপু...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন