শীর্ষ সংবাদ

প্রেসিডেন্ট হিসেবে শেষ ভাষণ দেবেন ওবামা

obamaআন্তর্জাতিক ডেস্ক :: জানুয়ারির ১২ তারিখে শেষ বারের মত স্টেট অফ দ্য ইউনিয়নে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বর্তমানে ছুটি কাটাতে হাওয়াইতে অবস্থান করছেন প্রেসিডেন্ট। শনিবার ওবামা ফর আমেরিকা সংগঠনের ইমেইলে তিনি তার শেষ ভাষণের কথা জানিয়েছেন।

তিনি ক্ষমতায় থাকতে দেশের নানাস্তরে অর্থনৈতিক সমস্যাকে অতিক্রম করে ঘুরে দাঁড়িয়েছে। ধারণা করা হচ্ছে তিনি তার ভাষণে এসব দিক তুলে ধরবেন। তার বিপুল সাফল‍্যের কথাই তিনি ভাগ করে নিতে চান সমর্থকদের সঙ্গে। তবে এখানেই থেমে থাকা নয়, বরং আগামী দিনে দেশের সামগ্রিক উন্নতির স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের বার্তা দিতে চান তিনি। তাই ১২ জানুয়ারির সভার কথা আগে থেকেই ঘোষণা করেছেন দেশটির ৪৪ তম প্রেসিডেন্ট।

তিনি বলেন, ‘এবছর আমরা একত্রে অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছি। আরেএ কারণেই সবার সহায়তায় আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।’

‘যখন আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি সেসময় প্রতিমাসে প্রায় ৭ লাখ ৫০ হাজার মানুষ চাকরি হারিয়েছে। কিন্তু ৬৯ মাসে আমরা আরো ১ কোটি ৩৭ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছি। আর এটা বেসরকারী ক্ষেত্রে রেকর্ড অতিক্রম করেছে। আর দেশে বেকারত্ব ৫ ভাগ কমেছে।’ এমন মন্তব্যই করেছেন দু’দুবার নির্বাচিত (২০০৮ ও ২০১২) এই প্রেসিডেন্ট।

ওবামার শাসনামলেই দেশটিতে প্রায় ১৭০ লাখ মানুষ স্বাস্থ্য মানুষ ওবামা কেয়ারের মাধ্যমে স্বাস্থ্য বীমার সেবা পাচ্ছেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.