আমির হোসেন সাগর::
সদাশান্ত হাসিখুশী বিনয়ই অসীম ধৈর্যশীল সিলেটের বাউল শিল্পী সৌরভ সুহেল। গানই যার বিশ্বাস, গানই যার প্রাণ, গানই যেন তার সবকিছু। ছোটবেলা থেকেই গান শুরু করেন। বর্তমানে অনেক পথ পেরিয়ে বিটিভির সিলেক্টেট এ গ্রেডের শিল্পী হিসেবে টিভিতে গান করে যাচ্ছেন।
তার গান গাওয়া শুরু ক্লাশ থ্রি থেকে। ক্লাশের ফাকে ফাকে স্যার ও ম্যাডামরা তাকে দিয়ে গান গাওয়াতেন এবং আত্মতৃপ্তি পেয়ে বাহাবা দিয়ে তাকে উৎসাহিত করতেন। সেই অনুপ্রেরণা থেকে নিজের প্রচেষ্টায় মন্দিরা, তবলা, নাল, বাংলা ঢোল, হারমনি, কিবোর্ড বাজানো আয়ত্ব করে। এভাবে তার চেষ্টা চলতে থাকে দিনের পর দিন, রাতের পর রাত, বাবা-মার একমাত্র পুত্র সৌরভ সোহেল যেখানে গান সেখানেই তার উপস্থিতি।
কলেজ জীবনে এসে দেখা হয় এক গুণী শিল্পী ও গীতিকারের সাথে। যার কাছ থেকে সে অর্জন করেছে সংগীত জীবনের সব বিষয়ের সর্বোচ্চ শিক্ষা, সে গুণী ব্যক্তি হলেন বাউল সম্রাট শাহ আব্দুল করিম। যিনি শিল্পী সৌরভের উস্তাদ। তখন থেকে শুরু হয়ে যায়, সাধু সংঘ সৌরভ। সৌরভের বাবা শেখ মনির মিয়া হযরত শাহজালাল বাবার খাদেম হিসেবে খেদমত করে আসছেন দীর্ঘদিন যাবৎ।
সৌরভ বাংলাদেশ টেলিভিশনের ‘এ’ গ্রেডের শিল্পী, তার পুরস্কার ঢালিতে পাওয়া ১ম পুরস্কার ফকির লালন শাহ সম্মাননা ২০১১। ২য় পুরস্কার দেশের আলোচিত কন্ঠশিল্পী সম্মাননা ২০১২ গ্রহণ করেন মাননীয় সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন, উস্তাদ বাউল আব্দুল করিম পৃথিবী থেকে চলে চাওয়ার পর তার সৃষ্টি গান ধরে রাখার জন্য সর্বস্তরের মানুষের কাছে পৌছে দিতে দেশের আনাচে কানাচে মঞ্চ সহ সরকারী-বেসরকারী টিভি চ্যানেলগুলোতে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে কাজ করে যাচ্ছেন।
সুরের মাধ্যমে মানুষের মনে প্রশান্তি দেয়া, সুপথে আনার একে অপরের প্রতি ভালবাসা সৃষ্টি করা তার এটাই উস্তাদের দেয়া বাণী। বাউল সম্রাট আব্দুল করিম বলেছেন মানব কল্যাণের জন্য এমন কিছু সৃষ্টি করো যাতে তুমি অমরত্ব লাভ করতে পার। মানুষ হয়ে তুমি এ পৃথিবীতে এসেছো তার উত্তম একটি চিহ্ন রেখে যাও। উস্তাদের কথাকে লালন করে রাতদিন সংগীতের সাধনা করে যাচ্ছি। গানে মিলে প্রাণের সন্ধান, গানের মধ্যে বেঁচে থাকতে চান বাউল শিল্পী সৌরভ সুহেল।
ইতোমধ্যে তার ৬টি ভিডিও গানের এ্যালবাম বাজারজাত হয়েছে।
১. সখি উপায় কি বলো!
২.মন মজাইয়া
৩. দুনিয়াধারী
৪. জালালিয়া সান
৫. শাহজালাল বাবার দরবারে
৬. নায়েবে রাসূল বাবা শাহজালাল।
বর্তমানে নতুন এ্যালবামের কাজ একটি খ্যাতনামা কোম্পানীর মাধ্যমে ইংরেজী নববর্ষের ১ম দিনে বাজারজাত হবে বলে আশা করছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন