বিনোদন ডেস্ক:
একটা সময় নিয়মিত অভিনয় করে দর্শকের মনে দাগ কেটে আছেন আফসানা মিমি। পাশাপাশি করেছেন নির্মাণও। এবার তিনি রাজধানীর উত্তরায় ‘ফিল্ম ও টেলিভিশন প্রশিক্ষণ ইনস্টিটিউট’ চালু করতে যাচ্ছেন। আগামী জানুয়ারি থেকে এই ইনস্টিটিউটের প্রথম ব্যাচের পাঠদান শুরু হবে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ১৮ নভেম্বর বুধবার সকাল ১১টায় এই ইনস্টিটিউটের উদ্বোধন করবেন।
দেশীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশের সিনেমা ও টেলিভিশন শিল্পের সমৃদ্ধিতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি পর্যায়ে অবদান রাখার উদ্দেশ নিয়ে শিক্ষালয় হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘বাংলাদেশ ফিল্ম এ্যান্ড টেলিভিশন ।’
‘বাংলাদেশ ফিল্ম এ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (বাড়ি ৯৪, সড়ক ১, সেক্টর ১২, উত্তরা) বুধবার সকাল ১১টায় এই ইনস্টিটিউটের উদ্বোধন হবে। এ সময় ইনস্টিটিউটের সম্পর্কে বিস্তারিত সবাইকে জানানো হবে বলে জানান গুনি অভিনেত্রী আফসানা মিমি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন