খেলাধুলা ডেস্ক ::
বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ক্রীড়া সমিতি আয়োজিত সিলেট উপ অঞ্চল ৪৫ তম শীতকালীন ক্রিকেট, ভলিভল, বাস্কেটবল, হকি, ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও এ্যাথ্লেটিক্স ক্রীড়া প্রতিযোগীতা ২০ জানুয়ারি বুধবার আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে সম্পন্ন হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা উপ পরিচালক জাহাঙ্গীর কবির আহম্মদের সভাপতিত্বে ও সিলেট সরকারী পাইলট উচ্চবিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মাসুক মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ.কে গোলাম কিবরিয়া তাপাদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে। স্বাগত বক্তব্য রাখেন সিলেট উপ আঞ্চলিক জাতীয় স্কুল মাদ্রাসা ক্রীড়া সমিতির সম্পাদক জগদীশ চন্দ্র দেবনাথ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারী পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে মজুমদার, সিলেট উপ আঞ্চলিক জাতীয় স্কুল মাদ্রাসা ক্রীড়া সমিতির সহ সভাপতি ঝলক রঞ্জন তালুকদার, মো রুহুল আমিন, শীপ্রা দে, দিপাল কুমার সিংহ, মুক্তা তালুকদার, শরিফা খাতুন, ফাতেমা বেগম, মোস্তাফিজুর রহমান। কোরান তেলাওয়াত করেন প্রতিযোগী আলাউর রহমান ও গীতাপাঠ করেন অন্দ্রিলা নাথ ঐশী। শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও আঞ্চলিক পতাকা উত্তলন করেন অতিথি বৃন্দ।
প্রধান অতিথি বলেন প্রতিটি বিদ্যালয়ে কিরা শিক্ষক আছেন তাদের দায়িত্ব হল শিক্ষার্থীদেরকে মানসম্পন্ন খেলাধুলা শিক্ষা দেয়া তাহলে এই আয়োজন সফল হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন