শীর্ষ সংবাদ

‘মোশতাকের দোসররা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল’

image_1279_194121নিউজ ডেস্ক :: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার সঙ্গে সরাসরি মোশতাক ও তার দোসররা জড়িত ছিলো বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েলর সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন।
শনিবার সন্ধ্যায় টিএসসি’র সড়ক দ্বীপে কর্নেল তাহেরের ৭৭তম জন্মদিন ও সিপাহী জনতার ৪০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা তিনি এ কথা করেন।
অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, “মনে রাখতে হবে মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশে বিভিন্ন অসঙ্গতির কারণেই ৭ই নভেম্বরের অভ্যুত্থান হয়। এর অনেক কিছু এখনও বর্তমান। লক্ষ্য নির্ধারণে নতুন প্রজন্মকে এ থেকে অনেক কিছু শিক্ষা নিতে হবে।”
তিনি বলেন, খুনি মোশতাক সেনাবহিনীর উপর নির্ভর করেই দেশ শাসন করতে চেয়েছিলো কিন্তু সেখানেই চরম বিশৃঙ্খলা দেখা দেয়। এই উচ্ছৃঙ্খল সেনাদের একটা অংশ বঙ্গবন্ধুকে হত্যা করে, জাতীয় চার নেতাকে কারাগারে গুলিবর্ষণ করে।
‘ফিরে দেখা ৭নভেম্বর ১৯৭৫’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে কর্নেল তাহের স্মৃতি সংসদ। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাসদনেত্রী আফরোজা হক রিনা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাসিমা আকতার হোসাইন, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া প্রমুখ।
এর আগে বেলা ১২টায় বেলুন উড়িয়ে কর্নেল তাহের মেলার উদ্বোধন করেন তার স্ত্রী লুৎফা তাহের। এছাড়া টিএসসির সড়ক দ্বীপে এ উপলক্ষে কর্নেল তাহেরের চিত্র প্রর্দশনী, র‌্যালি, শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.