শীর্ষ সংবাদ

বিয়ের পরে কোথায় হারালেন অভিনেত্রী শিমু?

Untitled-3(1)বিনোদন ডেস্ক :: এ বছরের ২৯ আগস্ট বিয়ে করেন অভিনেত্রী সুমাইয়া শিমু। ব্যাপক আলোচনা হয়েছিল তার বিয়ে নিয়ে। কারণ তার স্বামী নজরুল ইসলাম দেখতে কালো। তবে এ নিয়ে অভিনেত্রী শিমু বলেছিলেন, ‘বিয়েটা তাদের পারিবারিক ভাবেই হয়েছে। নজরুল ইসলাম তিনি যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন।
তাদের দাম্পত্য জীবনের প্রায় তিন মাস হয়ে গেল। তবে এই দম্পতি বিয়ের পর আর কোন ছবি কোথাও দেননি। তারা কোথায় আছেন তাও জানা যায়নি।
গত ১ নভেম্বর অভিনেত্রী সুমাইয়া শিমু তার ফেসবুকে নতুন লুক ক্যাপশন দিয়ে বেশ কয়েটি ছবি দিয়েছেন। তার মধ্যে একটি ছবির ক্যাপশনে লেখা আছে ‘বিউটিফুল মেলবোর্ন মর্নিং’। তার এই লেখা ও ছবি দেখে বুঝতে পারা যায় তারা এখন হানিমুনে আছেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে। কিন্ত ছবিতে ছিলেন না তার স্বামী নজরুল ইসলাম।
আর অভিনয় দিয়ে তার ক্যারিয়ার গড়েছেন কিন্তু বিয়ের পর তাকে আর কোন নাটকে অভিনয় করতে দেখা যায়নি। তবে কি তিনি আর অভিনয়ে ফিরছেন না? নাকি নিজের সংসার গুছিয়ে নিয়ে তারপর আবারও নিয়মিত হবেন নাটকে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.