শীর্ষ সংবাদ

ওরশ কুলখানী কি ইবাদত?

Name-01অলাইন ডেস্ক:
দেশের প্রায় সবখানেই একটি সাধারণ সামাজিক রেওয়াজ আছে-কোন মানুষ মারা গেলে পর তার আত্মার মাগফেরাতের জন্য কুলখানি বা মেজবানীর আয়োজন করা। লোকটি সাধারণ হয়ে থাকলে তার আত্মার মাগফেরাতের আশায় প্রতি বছরই বড় বা ছোট আকারে তা করা হয়। আর মৃত ব্যক্তিটি যদি পীর, ফকির, বাউল টাইপের কেউ হয়ে থাকেন তাহলে তার জন্য যে আয়োজন করা হয় সেটির নাম হয় ওরশ। এই দু’টি উদ্দেশ্য একটাই মৃত ব্যক্তির নিকট থেকে ফয়েজ বা বরকত হাসিল করা। এটি এমন একটি জটিল রেওয়াজে পরিনত হয়েছে যে, যারা মেজবানী দিতে অক্ষম তারাও প্রয়োজনে চাঁদা তুলে এবং অন্যান্য আত্মীয়দের নিটক থেকে ঋণ করে হলেও এটি করে থাকেন।
মৃত ব্যক্তিকে দাফন সমাপ্তির পরই শুরু হয় পাড়া বা মহল্লা কমিটির নেত্রীবৃন্দের গুরুত্বপূর্ণ এজেন্ডা হয়, মেজবানী বা কুলখানী কখন করা হবে, কি ভাবে করা হবে, কয়টা গরু-মহিষ, ছাগল-খাসি ক্রয় করা হবে, সমাজের প্রতি ঘর থেকে কয়জন করে দাওয়াত দেয়া হবে, টাকা আছে কি না এবং না থাকলে কী ভাবে সংগ্রহ করা হবে ইত্যাদি নিয়ে মৃত ব্যক্তির উত্তরাধীকারীর সাথে বৈঠক করা।

মজার ব্যাপর হচ্ছে, যে মানুষটি হয়ত অসুস্থ হয়ে অর্থাভাবে সু-চিকিৎসা না পেয়ে ধুকে ধুকে মৃত্যুবরণ করেছেন তার চিকিৎসার কোন খোঁজ-খবর যারা নেননি তারাও কিন্তু মেজবানী বা কুলখানীর জন্য অর্থদানে দরাজ দিল হয়ে যান। এমন জঘন্য তামাশা দেখার যথেষ্ট দুর্ভাগ্য হয়েছে আমার।

কুলখানি-ওরশ কুরআন-সুন্নাহ পরিপন্থী হলেও কিছু স্ব-ঘোষিত আলেম নিজেদের পেট আর পকেট ভরানোর জন্য কয়েকটি খোড়া যুক্তি; যেমন :- যে সমস্ত গরীব লোক গোস্ত কিনে খেতে পারে না তারা গোস্ত খেয়ে আল্লাহর দরবারে দোয়া করলে মৃত ব্যক্তির কল্যাণ হবে, কিছু গরীবের অন্তত এক বেলা ফ্রি খাবার জুটবে আর ওরশের খাওয়া দাওয়াকে তাবাররুক নাম দিয়ে তা খেলে পরে দুরারোগ্য রোগ মুক্তি হবে, আশা পূরণ, বিপদাপদ থেকে রক্ষা পাওয়া থেকে শুরু করে বেহেশ্ত নাতের নাগালে নসিব হবে। এমন শতশত আজগুবি বর্ণনায় অসংখ্য ফজিলত নিহিত রয়েছে বলে মানুষকে আকৃষ্ট করে। তাদের আবিস্কৃত এই বিষয়টি গ্রাম মহল্লার মসজিদের স্বল্প শিক্ষিত মুয়াজ্জিন এবং পরিস্কার পরিচ্ছন্নতার উদ্দেশ্যে নিয়োগকৃত সহকারী মুয়াজ্জিনদের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে দিতে সক্ষম হয়েছেন।

বিষয়টি আমাদের সমাজে এমনভাবে শিকড় গেড়েছে যে, এটি যেন এখন ফরজে আইন হয়ে দাঁড়িয়েছে। এর বিরোধীতা করেছেন তো ওয়াহাবী অথবা লা মাজহাবী তকমা সেঁটে দেয়া হবে আপনার ললাটে আর সন্দেহ পোষণ করা হবে আপনার মুসলমানিত্ব নিয়েও। পারিবারিক ও সামাজিক সম্পর্ক রক্ষা এবং ক্ষেত্র বিশেষে সম্ভবতঃ ওয়াহাবী টেগ থেকে রক্ষা পাওয়ার জন্য অনেক সঠিক আকীদার লোককেও ওরস, কুলখানী ইত্যাদির সাথে সম্পৃক্ত হতে দেখা যায়।

একবার এক আত্মীয়ের কুলখানি অনুষ্ঠানে গিয়ে বিপাকে পড়তে হয়েছিল আমার চার বছর বয়সী ছোট মেয়েটিকে নিয়ে। খাওয়া দাওয়া তো বেশই হলো। এবার সে কিছুতেই বউ না দেখে যাবে না। ‘এটি কুলখানী অনুষ্ঠান, এখানে বউ আসে না’- বলে তাকে যতই বুঝানোর চেষ্টা করা হয় সে তত বেশীই কান্নকাটি আর জেদ করতে থাকে যেমন পিকে মুভিতে আমির খান করেছে। ভগবানের আলাগ আগ ক্যাশের ক্ষেত্রে। তবে আমি জানিওকে কিভাবে মানাতে হয় তাই কোণ আইসক্রীমের একটি ধরিয়ে দিয়ে এযাত্রা বউ দেখার হাত থেকে নিস্তার পেলাম।

তবে আমার ছোট্ট মেয়েটি বায়নার রহস্যটা নিয়ে কপালে কয়েকটা ভাঝ পড়লো। কেন ও ‘কুলখানিতে বেউ’ দেখার জেদ করলো। কুলখানির সেই অনুষ্ঠানটি ছিল একটি কমিউনিট সেন্টারে। এরআগে বেশ কবার সেন্টারটিতে গায়ে হলুদ বিয়ে সুন্নতে খাৎনা খেতে আমাদের সঙ্গে গেছে। ওসব অনুষ্ঠানে সু-স্বাধু খাবার ছিল; আজকের অনুষ্ঠানেও আছে, ওসব অনুষ্ঠানে তার মা,আন্টি, নানী আপুও সাজুগুজু ছিল; তা আজকের অনুষ্ঠানেও আছে, তাদের বাহারী পোষাক এবং সর্বাঙ্গ জুড়ে স্বর্ণের প্রদর্শনী দেখেছে সে আজকেও। শুধু পড়েছিলো বউ বসার আসনটি। সুতরাং এটি যে ওর সঙ্গত দাবী ছিল; সবইতো আছে, বউ থাকবে না কেন?

যাদেরকে গোস্ত খাইয়ে মরহুমের জন্য সওয়াব প্রেরণের উদ্দেশ্যে এসব মেজবানী বা কুলখানি, সেই তাদের (গরীব-মিসকীন) কিন্তু এসব অনুষ্ঠানের চৌহদ্দির মধ্যে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। শুধু তা-ই নয়, ভুল বশতঃ ফকির মিসকীনদের কেউ প্রবেশ করলে তাদেরকে পিটিয়ে বের করে দেয়ার জন্য গেটের কাছেই উপস্থিত ছিলো লাঠিয়াল বাহিনী। মেজবানী/ কুলখানির পক্ষে খোঁড়া যুক্তি দাতা আলেম নামধারীদের ফতোয়া এখানে চরম মার খেলেও এই কুসংস্কারের বিরুদ্ধে সহাসের সাথে কথা বলার মতো যেন কেউই নেই আজ।

আমাদের মহল্লা মসজিদের ইমাম সাহেবেও গরীবকে গোস্ত খাইয়ে মুর্দারের জন্য সওয়াব অর্জনের পক্ষের লোক। গত কয়দিন আগে তার সাথে আলাপ প্রসঙ্গে এসব অনুষ্ঠানে যে গরীব-মিসকীনরা সম্পূর্ণ অবহেলিত তা তুলে ধরে তিনি এ বিষয়ে আরেকটু লেখাপড়া করে জুময়ার খুতবায় দীর্ঘ বয়ান দিবেন।

জুময়ার নামাজের পূর্বে ওয়াজ বা মূল খুতবার বাংলা তরজমায় ‘মেজবানী-কুলখানী’র উপর তাঁর গুরুত্বপূর্ণ বক্তব্যের সার সংক্ষেপ হলো-

১. মানুষ মারা যাওয়ার পর মেজবানী করা ফরজ-ওয়াজিব বা সুন্নাত নয়, শুধু মাত্র গরীব মিসকীনদেরকে খানা খাইয়ে মৃত ব্যক্তির জন্য মাগফেরাত কামনা করাই একমাত্র উদ্দেশ্য।

২. তবে মেজবানী দেবার আগে সেই মৃত ব্যক্তির কোন কর্জ থাকলে প্রথমে তা পরিশোধ করতে হবে, তাঁর রেখে যাওয়া সম্পদ ওয়ারিশদের মধ্যে শরী’য়া অনুযায়ী বন্টন করতে হবে।

৩. বর্তমানে মেজবানী অনুষ্ঠানে যেভাবে গরীব মিসকীনদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়া হয় তা না করে উক্ত খাবারে গরীব-মিসকীনদেরকে অগ্রাধিকার দিতে হবে। এটা গরীবে হক।

৪. এসব শর্ত মানতে পারলে মেজবানী করুন, আর না হয় তা থেকে বিরত থাকুন।

দেশে এমন ছোট-খাটো অনেক রেওয়াজ/অনুষ্ঠান রয়েছে, যেসবের শর’য়ী কোন মূল্য নেই, অথচ বছরকে বছর এসব নিয়েই মাতামাতি এবং দন্ধ-সংঘাত জিইয়ে রয়েছে। ওয়াজ নসিহতের অনুষ্ঠানে হেদায়েতের বদলে এসব টুকি-টাকি নিয়েই সময় পার করা হচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায়, কুলখানী/ওরশের পক্ষের সম্মানিত আলেম স্বীকার করলেন এটি কোন ফরজ-ওয়াজিব-সুন্নাত ইবাদাত নয়, কিন্তু এটা নিয়েই সাধারণ মুসলমানদের মধ্যে রয়েছে চরম বিভক্তি, যা উপরে উল্লেখ করেছি। আলেম সমাজ যদি আরো সচেতন ভূমিকা রাখতেন তাহলে আমরা বিভক্তি কমিয়ে আরো সুন্দর করে দ্বীন ইসলামের হুকুম গুলো পালন করতে পারতাম।বিডি২৪লাইভ


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.