শীর্ষ সংবাদ

টি-২০তে হারের পর যা বললেন হাথুরুসিংহে

full_1995761116_1447606236খেলাধুলা ডেস্ক: চরম টেকনিক আর স্কিলফূল একটি ফরমেশন টি২০ ক্রিকেট। অথচ ক্রিকেটের এই ভার্সনেই এখনও নির্ভরযোগ্য একটি দল খুঁজে পেল না বাংলাদেশ। যে কারণে এখনও র‌্যাংকিংয়ে থাকতে হচ্ছে আফগানিস্তানেরও পেছনে।

জিম্বাবুয়ের বিপক্ষে টি২০ সিরিজ শুরুর আগে মাশরাফি বলেছিলেন, আমাদের দৃষ্টি টিম কম্বিনেশনের দিকে। তো দুই ম্যাচে সেই কম্বিনেশন কতটা ঠিক করা গেছে? প্রশ্ন দেখা দিয়েছে। অন্তত এই দুই ম্যাচের পারফরম্যান্সই সেটা বলে দিচ্ছে। আগামি এশিয়া কাপ এবং টি২০ বিশ্বকাপের আগে যে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

জিম্বাবুয়ের বিপক্ষে টি২০ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোজ চন্ডিকা হাথুরুসিংহের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়। চন্ডিকা হাথুরুসিংহেও বললেন, ‘আমরা এই সিরিজে স্কিল, খেলার মানসিকতা, সেরা কম্বিনেশন- সব কিছুই দেখতে চেয়েছিলাম। মূলত টি২০তে এখনও আমরা উন্নয়নশীল একটি দেশ। আমাদের আরও অনেক বেশি পরীক্ষা-নীরিক্ষা চালাতে হবে। আমাদেরকে আরও অনেক দূর যেতে হবে। তবেই দলের মধ্যে জয়ের একটা ধারাবাহিকতা তৈরি হবে।’

টি২০তে আরও ভালো করতে হলে ব্যাটসম্যানদের মানসিকতা এবং খেলার ধরনে আরও পরিবর্তন আনতে হবে বলে মনে করেন কোচ। তিনি বলেন, ‘ব্যাটিংয়ের ক্ষেত্রে আমাদের প্রয়োজন আরও বেশি আক্রমণাত্মক মানসিকতা। প্রয়োজন খেলার ধরনে আর পরিবর্তন। এটা শুধু গ্রুপ হিসেবেই নয়, ব্যাটসম্যানদের ব্যক্তিগতভাবেও এই পরিবর্তনটা আনতে হবে। ব্যাটসম্যানদের জানতে হবে কিভাবে টি২০তে একটি ইনিংস গড়ে তুলতে হয়। ব্যাটসম্যানদের স্কিল নিয়ে আমার কোন সন্দেহ নেই। তবে, আমরা কাজ করে যাচ্ছি, ভবিষ্যতে আরও ভালো ফল পাওয়া যাবে, নিশ্চিত। এশিয়া কাপের আগে আমাদের হাতে সময় খুব কম। আমাদেরকে এ সময়ের মধ্যে অনেক কাজ করতে হবে। মানসিকতায় পরিবর্তন আনতে হবে এবং খেলার ধরনেও পরিবর্তন আনতে হবে।’

তবে, টি২০তে এখনও যে বাংলাদেশ বড় দল হয়ে উঠতে পারেনি, এ জন্য হাথুরুসিংহে দায়ী করেছেন বাংলাদেশের কম ম্যাচ খেলাকেই। তিনি বলেন, ‘একটি দল যদি ম্যাচই খুব কম খেলার সুযোগ পায়, তাহলে কিভাবে একটি দল হিসেবে গড়ে তুলতে পারব। কিভাবে সেরা কম্বিনেশন ঠিক করব? আমাদের আরও বেশি বেশি টি২০ খেলা উচিৎ।’


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.