শীর্ষ সংবাদ

কাহিলের হ্যাট্টিকে ৪-০তে এগিয়ে অস্ট্রেলিয়া

full_1874160680_1447762095খেলাধুলা ডেস্ক: সব জল্পনা-কল্পনার শেষে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া ফুটবল দল। আজ মঙ্গলবার বিকেলে ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া। খেলার অর্ধ সময় শেষে অস্ট্রেলিয়া এগিয়ে রয়েছে ৪-০ গোলে।

৪ গোলের মধ্যে ৩ গোলই করেছেন অস্ট্রেলিয়া দলের তারকা ফুটবলার টিম কাহিল এবং চতুর্থ গোলটি করেছের অধিনায়ক জে ডি ক্যান।

ম্যাচের ষষ্ঠ মিনিটের মাথায় টিম কাহিলের গোলে লিড নেয় সকারুরা। হেড করে গোলটি করেন অজি তারকা। ম্যাচের ১১তম মিনিটে অতিথিদের আরেকটি জোরালো আক্রমণে কেঁপে উঠে স্বাগতিকদের রক্ষণভাগ। তবে, কোনো রকমে সে আক্রমণটি রুখে দেয় বাংলাদেশ।

ম্যাচের ৩০ মিনিটে লংপাসে বাংলাদেশ সকারুদের ডি-বক্সে বল আনলেও সেখানে কোনো স্বাগতিক ফুটবলার না থাকায় সমতায় ফেরা হয়নি।

খেলার ৩২ মিনিটের মাথায় আরেকবার লিড নেয় অস্ট্রেলিয়া। এবারো দলকে এগিয়ে নেন টিম কাহিল। বাংলাদেশের সীমানায় জটলার মধ্য থেকে বল জালে জড়িয়ে দেন কাহিল। ফলে, ২-০ গোলে এগিয়ে যায় সকারুরা। ৩৭ মিনিটে আরো একটি গোল করেন তিনি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল সাড়ে পাঁচটায় মাঠে নামে দুই দল। দুই দেশের জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় ম্যাচ।

ফিফা বিশ্বকাপ-২০১৮ এর বাছাইপর্বে হোম ম্যাচে পার্থের মাঠে বাংলাদেশকে ৫-০ গোলে হারিয়েছিল সকারুরা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.