খেলাধুলা ডেস্ক:
২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বের ফিরতি ম্যাচে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে ৪-০ গোলে হেরে গেছে বাংলাদেশ। শক্তির বিচারে অস্ট্রেলিয়ার চেয়ে অনেক পিছিয়ে আছে বাংলাদেশ।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলতে মুখোমুখি হন বাংলাদেশ-অস্ট্রেলিয়া ফুটবল দল।
খেলা শুরু থেকেই একক আধিপত্য বিস্তার করে খেলতে থাকে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার একের পর এক আক্রমণ সামলাতে ব্যস্ত থাকতে হয় বাংলাদেশ ডিফেন্ডারদের। খেলার ৬ মিনিটে গোল করে অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন কেহিল। খানিকবাদেই নিজের দ্বিতীয় গোল করে ২-০ গোলে এগিয়ে দেন কেহিল।
খেলার ২২ মিনিটে টিম কেহিল নিজের তৃতীয় গোল করে হ্যাট্রিক পূরণ করলে অস্ট্রেলিয়া ৩-০ গোলে এগিয়ে যায়। প্রথম অর্ধের শেষ দিকে ৪২ মিনিটে অস্ট্রেলিয়া আবার গোল করলে ৪-০ গোলে পিছিয়ে থেকে বিরিতিতে যায় বাংলাদেশ।
বিরতি থেকে ফিরে কিছুটা গুছিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার আক্রমনের মাঝে মাঝে দু একবার করে কিছু আক্রমন করার সুযোগ পায় বাংলাদেশ। খেলার বাকি সময় অস্ট্রেলিয়া শত চেষ্টা করেলেও আর কোন গোল করতে পারে নি। বাংলাদেশের সাফল্য বলতে দ্বিতীয় অর্ধে কোন গোল হজম না করা। শেষ পর্যন্ত কোন ৪-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।
এর আগে প্রথম লেগে অস্ট্রেলিয়ার মাটিতে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন