নিউজ ডেস্ক :: সিলেট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরী সুফিয়ান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
বুধবার (০৯ সেপ্টেম্বর) নগরের সাগরদিঘীরপাড়ের নিজ বাসায় বিকেল ৩ টা ৫৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
দীর্ঘদিন ধরে বাধ্যক্যজনিত কারণে বিভিন্ন অসুখে ভূগছিলেন আবদুল জহির চৌধুরী সুফিয়ান।
সিলেট মহানগর আওয়ামী লিগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদরউদ্দিন আহমেদ কামরান বিষয়টি নিশ্চিত করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন