শীর্ষ সংবাদ

সিলেটে প্রকাশ্যে নারী পেটানোর ঘটনায় তপুর ভিন্নমত!

Untitled-1-copy7সিলেটে প্রকাশ্য দিবালোকে কর্মজীবি নারী হেনস্তা ও লাঞ্চিত সম্পর্কিত ৮ সেপ্টেম্বর বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত সংবাদে ভিন্নমত প্রকাশ করেছেন নগরীর আম্বরখানসাস্থ নিপুন টেইলার্সের পরিচালক তানভীর আহমদ তপু।

বুধবার গনমাধ্যমে দেয়া এক প্রতিবাদপত্রে তিনি হেনস্থার বিষয়টি সম্পূর্ন অস্বীকার করে জানান, নাজমা নামের ওই নারী তার টেইলার্সে সাপ্তাহিক মজুরীতে কাজ করতেন। সপ্তাহদিন আগ থেকে কর্তৃপক্ষকে না জানিয়ে সে কাজে অনুপস্থিত থাকে।

এ সময় তার কাছে কাজ করে দেয়ার জন্য কয়েকজন প্রবাসীর কিছু মূল্যবান কাপড় ছিল । এ কাপড় বাসায় কাজ করে টেইলার্সে দেয়ার কথাও ছিল। অনুপস্থিত থাকাবস্থায় প্রবাসীরা তাদের কাপড় নেয়ার জন্য টেইলার্স কর্তৃপক্ষকে বারবার চাপ দিলে তানভীর আহমদ তপু তাকে বারবার ফোন করেন। কিন্তু সে ফোন রিসিভ করেনি। তার বর্তমান অবস্থানে খোজ নিয়েও তাকে পাওয়া যায়নি।

এমতাবস্থায় ৮ সেপ্টেম্বর মঙ্গলবার হঠাৎ নাজমাকে আম্বরখানা পয়েন্টে অপেক্ষমান দেখে তপু তাকে অনুপস্থিতি ও ফোন না ধরার কারন জিজ্ঞেস করতে চাইলেই নাজমা দৌড়ে পালাতে শুরু করে।

এসময় পথচারী লোকজন তাকে ‘চোর চোর’ বলে ধরে ফেলতে চাইলে তপু তাকে ধরে আটকান ও চোর নয়, তার দোকানের কর্মচারী বলে জনরোষ থেকে রক্ষা করেন। ইত্যবসরে পুলিশ এসে ওই নারী ও তপুকে থানায় নিয়ে গেলে নাজমা অজ্ঞাত কারনে তার অনুপস্থিতি ও আত্মগোপনে থাকার কথা অবলীলায় স্বীকার করে । পরে দোকান থেকে নেয়া কাপড়গুলো ফেরত দিয়ে লিখিত মুচলেকার মাধ্যমে কাজের মজুরিসহ লেন-দেন শেষ করে যায়।

এ ঘটনা কোন বখাটেপনা কিংবা অসৎ উদ্দেশ্য প্রনোদিত নয় বলে জানান তপু। প্রতিবাদপত্রে এঘটনাকে গনমাধ্যমে অতিরঞ্জিত করে তার পরিবারের অহেতুক রাজনৈতিক পরিচয় দিয়ে প্রচার ও প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি।-বিজ্ঞপ্তি


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.