শীর্ষ সংবাদ

সিলেটে ১৯ শিবিরকর্মী আটক

102181_1নিউজ ডেস্ক : সিলেট নগরীর পাঠানটুলার একটি বাসা থেকে ১৯ শিবিরকর্মীকে আটক করেছে কতোয়ালি থানা পুলিশ। ৯ সেপ্টেম্বর বুধবার বিকেল ৫ টার দিকে পাঠানটুলার পনিটুলা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত শিবিরকর্মীরা শাহজালাল বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কলেজের ছাত্র বলে জানিয়েছে পুলিশ। তারা পাঠানটুলায় একটি বাসায় মেস করে থাকতো।

কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহমদ আটকের সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করা হয়েছে। তাদেরকে কতোয়ালি থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.