নিউজ ডেস্ক :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার গোল চত্বরের পাশ থেকে ৫০ কেজি গাঁজাসহ আহমদ শওকত (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শ্রীমঙ্গল র্যাব ক্যাম্প কার্যালয়ে সংবাদ সম্মেলনে র্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এ তথ্য জানান।
আটক আহমদ শওকত মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষিজুরা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ গোল চত্বর এলাকা থেকে ৫০ কেজি গাঁজা এবং একটি জীপ গাড়িসহ আহমদ শওকতকে আটক করা হয়।
আটক গাঁজার বর্তমান পাইকারী মূল্য ৫ লাখ টাকা এবং খুচরা বাজারে এর মূল্য ২৫ লাখ টাকা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন