ইয়াহইয়া মারুফ
‘সভাপতি আর ভারপ্রাপ্ত সভাপতি নিয়ে সিলেট জেলা ছাত্রলীগে সৃষ্টি হয়েছে ধুম্রজাল।’ গত ৫ সেপ্টেম্বর জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদের সংক্ষিপ্ত ভারত সফরে যাওয়ার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে নতুন এই সমস্যা। জেলা ছাত্রলীগের সভাপতি ভারত যাওয়ার পর সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিন গণমাধ্যমে এক প্রেসবিজ্ঞপ্তি দিয়ে দাবি করেন, সামাদ ভারত যাওয়ার আগে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব তাকে (নিজাম) দিয়ে গেছেন। এ সংক্রান্ত একটি সংবাদ নিজাম উদ্দিনের উদ্ধৃতি দিয়ে গতকাল মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়। কিন্তু গতকাল মঙ্গলবার দেশে ফিরে নিজাম উদ্দিনের দাবিকে উড়িয়ে দিয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ! সংক্ষিপ্ত সফর শেষে দেশে ফিরেই শাহরিয়ার আলম সামাদ সবুজ সিলেটকে জানিয়েছেন, তিনি ভারত সফরে যাওয়ার আগে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব কাউকেই দিয়ে যাননি। ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়া বিষয়ে সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিন যে দাবি করেছেন, তা মিথ্যা, বানোয়াট। সামাদ আরো জানান, দু-তিন দিনের জন্য আমি ভারতে গিয়েছিলাম। এতো কম সময়ের জন্য কাউকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিয়ে যাওয়ার তো প্রশ্নেই আসেনা। তাছাড়া ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব কাউকে দিয়ে যেতে হলে কেন্দ্রকে অবহিত করে সংশ্লিষ্ট জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদন লাগে। কিন্তু এক্ষেত্রে এসবের কিছুই করা হয়নি। আর যদি এমন কিছু হত তাহলে তো আমরা সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে আপনাদের জানাইতাম।
এ ব্যাপারে ছাত্রলীগ কিংবা অন্য কাউকে বিভ্রন্ত না হওয়ার জন্য সামাদ সবুজ সিলেটের মাধ্যমে সবাইকে অনুরোধ জানিয়েছেন। এ নিয়ে সংগঠনের মধ্যে সৃষ্টি হয়েছে দ্বিমত। তৃণমুল নেতাকর্মীরা পড়েছেন বিভ্রান্তিতে।
নিজাম উদ্দিন স্বঘোষিত ভারপ্রাপ্ত সভাপতি উল্লেখ করে ওইদিন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম রায়হান আহমদ গণমাধ্যমে দাবি করেন, সভাপতি শাহরিয়ার আলম সামাদ বিদেশ যাওয়ার পূর্বে কাউকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিয়ে যাননি। তবে তা মানতে নারাজ নাজিম উদ্দিন। তিনি রায়হানের বক্তব্যের ব্যাখ্যা দেন যে, সভাপতির অবর্তমানে সিনিয়র সহ-সভাপতিই ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন এটাই সাংগঠনিক নিয়ম।
কিন্তু এ ব্যাপারে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির আহমদের গণমাধ্যমে দেওয়া ব্যাখা ভিন্ন। তিনি বলেন, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদের অবর্তমানে সাধারণ সম্পাদক এম রায়হান আহমদ ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন। এটি সাংবিধানিক বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির আহমদ অবশ্য গণমাধ্যমে দাবি করেন শাহরিয়ার আলম সামাদ কেন্দ্রীয় কমিটির নিকট থেকে ছুটি নিয়ে ভারত গেছেন। এতে অন্যদের জানানোর তেমন একটা বাধ্যবাধকতা নেই।
তবে বিষয়টি মানতে নারাজ স্থানীয় অনেক ছাত্রলীগ নেতা। নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, সাংবিধানিক ভাবে সভা ডেকে ভারপ্রাপ্ত সভাপতি নিয়োগ করেই সভাপতি বিদেশ যাওয়ার নিয়ম। কিন্তু অসাংবিধানিক ভাবে সামাদ জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের না জানিয়ে বিদেশ গেছেন। অন্য একটি সূত্র অবশ্য দাবি করেছেন শাহরিয়ার আলম সামাদ সময়ের অভাবে সকলকে না জানাতে পারলেও অনেককেই জানিয়ে গেছেন তিনি। তাছাড়া তার ফেইসবুকে এ সংক্রান্তস্টাটার্স দিয়েছেন। আজ (গতকাল) তাঁর দেশে ফেরার কথা। দেশে ফিরে তিনি ভারপ্রাপ্ত সভাপতি নিয়োগ করে পুনরায় ভারত যাবেন বলেও জানায় সুত্র।
সিলেট জেলা ছাত্ররীগের যুগ্ম-সম্পাদক মো. কামরুল ইসলাম গণমাধ্যমে বলেন, তিনি সভাপতির বিদেশ যাওয়ার ব্যাপারে অবহিত নন। সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন সাজও গণমাধ্যমে দাবি করেন, তিনি এসব ব্যাপারে কিছুই জানেন না। তবে সামাদের ফেইসবুকে একটি পোষ্ট দেখেছেন।
সর্বশেষ সংবাদ
সভাপতি-ভারপ্রাপ্ত সভাপতি নিয়ে জেলা ছাত্রলীগে ধুম্রজাল
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
আমাদের ফেসবুক পাতা
সর্বাধিক পঠিত
-
আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডে অবস্থানরত রুশ নাগরিকদের ওপর হামলা চালাতে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের ১০ সিরিয় সদস্য অক্টোবরে থাইল্যান্ডে প্রবেশ...
-
নিউজ ডেস্ক :: বিএনপির আগাম নির্বাচন দেওয়ার দাবির সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘‘বিএনপি বলে, ‘শ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন