শীর্ষ সংবাদ

সংবাদ সম্মেলকে অভিযোগ : মুক্তিযোদ্ধাসহ ১১০ ভুমিহীন পরিবার ভিটেমাটি ছাড়া করছেন মামা খন্দকার

ffdddeeeeসবুজ সিলেট ডেস্ক
খন্দকার কামরুজ্জামান আনোয়ার ওরফে মামা খন্দকারের নেতৃত্বে ভুমিদস্যুরা মুক্তিযোদ্ধা পরিবারসহ ১১০টি ভুমিহীন পরিবারের পাঁচ শতাধিক অধিবাসীর ভিটেমাটি থেকে উচ্ছেদ করার চেষ্টায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন সিলেট সদর উপজেলাধীন ‘বহর পশ্চিম ভুমিহীন মুক্তিযোদ্ধা ও নাগরিক সমবায় সমিতি’র নেতৃবৃন্দ। ভিটেমাটি ছাড়া করতে তারা চাঁদাবাজি, হামলা, লুটপাটসহ বিভিন্ন মিথ্যা অভিযোগে একাধিক মামলা দিয়ে নিরীহ লোকজনকে হয়রাণি করছে। সিলেট জেলা প্রেসক্লাবে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বহর পশ্চিম ভুমিহীন মুক্তিযোদ্ধা ও নাগরিক সমবায় সমিতি’র নেতৃবৃন্দ এ অভিযোগ তোলে ধরেন।
লিখিত বক্তব্যে বহর পশ্চিম ভুমিহীন মুক্তিযোদ্ধা ও নাগরিক সমবায় সমিতি’র শামীম আহমদ বলেন, দীর্ঘকাল থেকে বসবাস, ভোগদখল করে আসছেন বহর পশ্চিম এলাকার ভুমিহীনরা। চলমান বাংলাদেশ সেটেলমেন্ট (বিএস) জরিপে ভূমিহীন পরিবারগুলোর নামে মাঠদখল পর্চাও তসদিক করা হয়েছে। সমিতি’র পক্ষ থেকে মুক্তিযোদ্ধা পরিবারসহ ভুমিহীন পরিবারগুলোর নামে স্থায়ী বন্দোবস্ত প্রদানের জন্য সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন মহলে একাধিক আবেদন করেছি এবং তা প্রক্রিয়াধীন রয়েছে।
সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের বহরপশ্চিম মৌজায় রয়েছে সরকারী খাস খতিয়ানের প্রায় ৩৮ একর টিলা ও কৃষিরকম ভুমি। যা জে.এল ৭০নং বহর পশ্চিম মৌজার জরিপি ১নং খতিয়ানের ১৪২দাগের ভুমি। এই ভুমি প্রথমে মেয়াদী বন্দোবস্ত থাকলেও ৯০এর দশকে তা বাতিল করে ফের সরকারী খাস খতিয়ানে নিয়ে যাওয়া হয়। বর্তমানেও ওই ভুমি সরকারী খাস খতিয়ানে লিপিবদ্ধ। এই ভুমির মধ্যে ৮একর ভুমি ভারত থেকে আসা মোহাজির পরিবারদের দেয়া হয়েছে। বাকি ৩০ একর মুক্তিযোদ্ধা পরিবারসহ ১১০টি ভুমিহীন পরিবারের পাঁচ শতাধিক অধিবাসী শান্তিতে বসবাস করছেন। বর্তমানে এলাকার কুখ্যাত ভুমিদস্যু খন্দকার কামরুজ্জামান আনোয়ার ওরফে মামা খন্দকারের শ্যানদৃষ্টি পড়ে আমাদের ভোগদখলীয় ভুমির উপর। মামা খন্দকার নানা জাল-জালিয়াতির আশ্রয়ে বিভিন্ন নামে জাল দলিল সৃষ্টি করে আমাদের হয়রানী করছেন। তিনি তার লালিত দখলবাজ সন্ত্রাসী বাহিনীকে আমাদের দিকে লেলিয়ে দেন। মামা খন্দকারের দখলবাজ সন্ত্রাসীরা আমাদের মুক্তিযোদ্ধা ও ভুমিহীন পরিবারগুলোকে বসতভিট থেকে উচ্ছেদ ও টিলা কেটে প্লট বিক্রির জন্য মরিয়া হয়ে উঠেছে। সবসময় তারা আমাদেরকে নানা হুমকি ধমকি ও মামলা হামলা দিয়ে হয়রানী করে চলেছে। আর এ ঘৃন্য কাজে তাদের সর্বাত্মক ও আইনী সহযোগিতা করে চলেছেন প্রশাসনিক কর্মকর্তা, আল-বারাকা আবাসিক এলাকার মো. মোজাহিদ। মোজাহিদও ইতোমধ্যে জাল জালিয়াতির আশ্রয়ে ওই এলাকার প্রায় ৫০ কেদার খাস ভুমি গ্রাস করে ফেলেছেন। এখন আমাদের ভোগদখলীয় বসতভিটের উপর ভাগ বসানোর হীন উদ্দেশ্যে ভুমিদস্যু খন্দকার বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করে চলেছেন মোজাহিদ।
ভূমি রক্ষা করতে ভুমিহীন মুক্তিযোদ্ধা পরিবারগুলোর আদালতের আশ্রয় নেন। সিলেট সিনিয়র সহকারী জজ সদর আদালতে স্বত্বমোকদ্দমা ২৭/২০০৭ দায়ের করা হয়। এ মামলায় ফেরদৌসী রহমান (মামা খন্দকার বাহিনীর সদস্য-সদস্যাদের) বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞাার নোটিশ এবং সরেজমিন কমিশন করে আমাদের ভোগদখলের প্রতিবেদনও দাখিল করা হয়। এ মামলায় ফেরদৌসী রহমান ওই ভুমির স্বত্বহারা হয়ে চলে যান এবং আদালত কর্তৃক আমাদের ভোগদখল ও স্থিতাবস্থা নিশ্চিত হয়। কিন্তু এতে করেও থেমে নেই মামা খন্দকারের ভুমিদস্যুরা। তারা আদালতের আদেশ ও স্থিতাবস্থার তোয়াক্কা না করে জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা, সন্ত্রাসী হামলা ও হুমকি ধমকির পাশাপাশি নানা মামলা দিয়ে এবং চারদিক থেকে দেয়াল নির্মান করে জিম্মি করে ফেলছে। তাদের কারনে এলাকার লোকজন নির্বিঘেœ রাস্তাঘাটের উপর দিয়ে চলাফেরা করতে পারছেন না।
তিনি বলেন, ভূমিহীন মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধা সন্তান রয়েছেন। যাদের পিতা বা স্বামী মহান মুক্তিযুদ্ধে দেশমাতৃকার জন্য অকাতরে প্রাণ বিলিয়ে শহীদ হয়েছেন। কিন্তু আজ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ক্ষমতায় থাকাবস্থায় ওই পরিবারগুলো রকমফের নিপীড়নের শিকার হয়ে বাস্তুহারা হতে চলেছে। শেষ ঠাঁই বসতভিটে রক্ষায় প্রধানমন্ত্রীসহ দায়িত্বশীল সকল মহলের আশু হস্তক্ষেপ কামনা করছি। এছাড়া আমাদের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহারসহ আমাদের জানমালের নিরাপত্তার পাশপাশি শহীদ মুক্তিযোদ্ধা ও ভুমিহীন পরিবারগুলোকে হয়রানীর সাথে জড়িত ভুমিদস্যু মামা খন্দকার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধমূলক আইনী ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বহর পশ্চিম ভুমিহীন মুক্তিযোদ্ধা ও নাগরিক সমবায় সমিতি’র আমীর মিয়া, মো. আবুল হোসেন, মঞ্জুরুল ইসলাম, সুহেল মিয়া, কামাল হোসন, জিহাদ মিয়া, সমছু মিয়া প্রমুখ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.