শীর্ষ সংবাদ

যুক্তরাষ্ট্রে নৌবাহিনীর দুই হেলিকপ্টারের সংঘর্ষ, ১২ প্রাণহানির আশঙ্কা

0d470fa87d1e708bfd0f7135ee15771b-আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের হেলিকপ্টারযুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাজ্য হাওয়াইয়ে নৌবাহিনীর দুইটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়েছে। হেলিকপ্টার দুটিতে ৬ জন করে আরোহী ছিলো।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গুলো জানিয়েছে, কেউ জীবিত আছেন কিনা তা অনুসন্ধান করা হচ্ছে। তবে তাদের সবার মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে সমুদ্রে ওই দুই হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পাওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গুলো।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) মধ্যরাতে হাওয়াইয়ের ওয়াহু দ্বীপ অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেনি। নৌবাহিনীর একজন মুখপাত্র ক্যাপ্টেন টিমথি আইরিশ বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, ওই দুই হেলিকপ্টারের অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

এদিকে কোস্ট গার্ডের একজন মুখপাত্র জানান, ওয়াহু দ্বীপের ২ মাইল উত্তরে ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে। তবে ৫ ঘণ্টার অনুসন্ধানেও ১২ আরোহীর কারও কোন চিহ্ন পাওয়া যায়নি।

মানচিত্রে হাওয়াইসংশ্লিষ্ট কোস্ট গার্ড ডিস্ট্রিক্ট ১৪ জানায়, সংঘর্ষের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান কোস্ট গার্ডের সদস্যরা। উদ্ধার কার্যক্রমে নৌবাহিনী ও হনললু ফায়ার সার্ভিসের একটি করে হেলিকপ্টার এবং উদ্ধারকারী নৌকা কাজ করছে বলেও জানায় কোস্ট গার্ড ডিস্ট্রিক্ট ১৪।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.