শীর্ষ সংবাদ

জাহিদ হাসান যখন সেনাবাহিনীতে!

Untitled-2_3বিনোদন ডেস্ক: অভিনয়ের রাজপুত্র জাহিদ হাসান। অভিনয় করতে করতে একটা সময় এসে তিনি এখন নাট্যনির্মাণ ও করছেন। দেশে ও দেশের বাইরে এক নামে তাকে সবাই চিনে। তিনি জাহিদ হাসান। একজন অভিনেতা। একজন বাবা। একজন ভাল মনের মানুষ। কাছ থেকে তাকে যতবার দেখা গিয়েছে ততবারই তিনি মুগ্ধ করেছেন। কথা বলার ভঙ্গি বেশি মুগ্ধ করেছে।

এখনও তিনি কোন সেটে অভিনয় করলে মাতিয়ে রাখেন পুরো সেট। পুরো ইউনিটের সেটের মানুষজন হাসিতে মজে থাকে তাঁর মজার কথায়। অনেক সময় পুরো নাটকের সেটে থাকা অন্যান্য সহশিল্পীরা হাসতে হাসতেই অভিনয় শেষ করেন।

মেকাপ রুম থেকে অনেক সময় ভেসে আসে আরে সেটে তো জাহিদ ভাই আছে। কোন চিন্তা নেই তিনি মজা করেই শুটিং করেন। এমনটা যখন ঘটে তখন একজন অভিনেতার আর কি পাওয়া বাকী থাকে। এত মানুষের ভালবাসা যিনি পেয়েছেন তারে নিয়ে আর লেখা না বাড়াই।

মুল কথা হচ্ছে। সম্প্রতি তিনি তার ফেসবুকে বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক পরে অনেকগুলো ছবি দিয়েছেন। এখন পাঠকের মনে প্রশ্ন উঠেছে যে তিনি কি সেনাবাহিনীতে যোগদান করলেন? নাহ পাঠক তেমন কিছু নেই।

ঘুরতে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনী একটি দলের সঙ্গে দেখা হয়ে যায় অভিনেতা জাহিদ হাসানের। তাই অনেকটা শখের বসে সেনাবাহিনীর পোশাক পড়ে ছবি গুলো তুলেন। সেই ছবির সঙ্গে ছিলেন সেনাবাহিনী’র একটি দল।

সেই ছবি গুলোই ফেসবুকে আপলোড করেন। যেহেতু মজার মানুষ তিনি। তাই ছবিগুলোর ক্যাপশনে বেশ মজা করেই লিখেন, ‘আমি যখন আর্মি। শত্রু খুঁজি’। জাহিদ হাসানের সেই ছবি দিয়েই প্রিয় পাঠকের জন্য লেখাটি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.