বিনোদন ডেস্ক: অভিনেত্রী রুনা খান। অভিনয় করছেন নিয়মিত। গত ১১ জানুয়ারি তার জন্মদিন ছিল।
সে দিনই জানতে পারা যায় সপরিবারে তিনি সিঙ্গাপুর যাচ্ছেন।
এ বিষয়ে রুনা খান বলে গিয়েছিলেন ‘শুধু আমি একা যাচ্ছি না।
সপরিবারে যাচ্ছি। মূলত আমার মেয়ে রাজেশ্বরী’র জন্যই যাওয়া। এটা তাঁর প্রথম ভ্রমণ হবে দেশের বাইরে। মূলত ওর জন্যই যাওয়া।
এ মাসের ১৪ তারিখ রাতে সিঙ্গাপুর যাচ্ছি। দেশে ফিরব ২২ জানুয়ারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। যেন ঠিক ঠাক ভাবে ভ্রমণটা শেষ করতে পারি।’
কথা অনুযায়ী তিনি এখন সপরিবারে সিঙ্গাপুরে অবস্থান করছেন। সবকিছু ঠিক থাকলে ২২ জানুয়ারি ঢাকা ফিরবেন তাঁরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন