শীর্ষ সংবাদ

বিশ্বম্ভরপুর উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা

01. daily sylhet Biswahambar newsবিশ্বম্ভরপুর সংবাদদাতা::
‘দেশের উন্নতি যদি চাও বাল্যবিবাহ রুখে দাও’ এই শ্লোগান নিয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে বাল্যবিবাহ প্রতিরোধ মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি ও পেশার বিপুল সংখ্যক মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

শনিবার সকালে স্থানীয় দীগ্রন্দ্র বর্মণ ডিগ্রী কলেজ প্রাঙ্গণে এই মেলা ও আলোচনা সভা হয়েছে।

বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হারুন অর রশিদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হারুন রশিদ, দিগেন্ত্র বর্মণ ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিমলাংশু রায়, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান তানজিন মেহজাবিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বেনজির আহেমেদ মানিক প্রমুখ।

বক্তারা এসময় বলেন উপজেলার ৫টি ইউনিয়ন আজ থেকে বাল্য বিবাহ মুক্ত হলো। জেলার অন্য উপজেলার তুলনায় এখানে এমনিতেই বাল্য বিবাহের পরিমাণ কম ছিলো আজ থেকে তা একবারেই বন্ধ ঘোষণা করা হলো।

এ ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.