শীর্ষ সংবাদ

এবার একসঙ্গে ফেঁসে যাচ্ছেন শাহরুখ-সালমান

full_641783910_1452966118বিনোদন ডেস্ক: এবার একই সঙ্গে ফেঁসে যাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও বাজরাঙ্গি ভাইজান খ্যাত সালমান খান। বলিউডের এই দুই মহা-তারকার বিরুদ্ধে হিন্দু মহাসভার দায়ের করা এক অভিযোগ গ্রহণ করেছেন ভারতের স্থানীয় একটি আদালত।

অভিযোগে বলা হয়েছে, এই দুই তারকা একটি রিয়েলিটি শোয়ের অনুষ্ঠানের জন্য মন্দিরের ভেতরে জুতা পায়ে প্রবেশ করেছেন। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এবার আইনি ঝামেলাতেই ফাঁসতে যাচ্ছেন এই দুই খান।

আদালত এই অভিযোগের শুনানির তারিখ নির্ধারণ করেছেন ১৮ জানুয়ারি।

গত বছরের ডিসেম্বর মাসে কালারস টেলিভিশন চ্যানেলে প্রচারিত ‘বিগ বস-৯’ অনুষ্ঠানের একটি দৃশ্যে দেখা গেছে, সালমান ও শাহরুখ খান জুতা পায়ে একটি মন্দিরের ভেতরে। হিন্দু মহাসভার মীরাট ইউনিটের সভাপতি ভারত রাজপুত এ কথা বলেছেন।

ভারত রাজপুত জানিয়েছেন, তিনি মীরাটের জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশের কাছে এক চিঠিতে বিষয়টি নিয়ে লিখেছিলেন। রাজপুত টিভি চ্যানেলটির কাছেও এ বিষয়ে একটি ই-মেইল পাঠিয়েছিলেন।

রাজপুত জানিয়েছেন, কোনো ধর্মীয় স্থানে কারোরই জুতা পায়ে প্রবেশ করা উচিত নয়। আর বিষয়টি টেলিভিশনে প্রচারের কারণে যে কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে।

ভারত রাজপুত আরও জানিয়েছেন, তিনি চিঠি ও ই-মেইল পাঠানোর পরেও টিভি চ্যানেল, প্রশাসন অথবা পুলিশ—কারও পক্ষ থেকেই কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আর এ কারণেই তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।

পিটিআই।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.