শীর্ষ সংবাদ

বেরিয়ে এসেছে নাদিয়া-নাঈমের থলের বেড়াল

Nadia-Naim-1-696x463বিনোদন ডেস্ক:
অভিনেত্রী-মডেল নাদিয়া আহমেদ ও এফএস নাঈম শুক্রবার হঠাৎ মালাবদল করেছেন। আচমকা তাদের এ খবরে অবাক শোবিজের বাসিন্দারা। এ বিয়ে নিয়ে ধুম্রজালের মধ্যেই ঘুরছেন নাদিয়ার খোদ ঘনিষ্ঠরাও।

নাদিয়া-নাঈমের বিয়ের সূত্রপাত কোথায় হয়েছিলো? তারা হুট করে হঠাৎ বিয়ে করতে গেলেন কেন? এমন অনেক প্রশ্নের জবাব খুঁজতে এক অনুসন্ধানে বেরিয়ে এসেছে তাদের সম্পর্কের থলের বেড়াল।

জানা গেছে, একই অঙ্গনের বাসিন্দা হওয়ায় দেখা-সাক্ষাৎ নিয়মিত হতো নাদিয়া ও নাঈমের। তবে সম্পর্কের শুরুটা হয়েছিল নাজনীন হাসান চুমকির ‘নিভৃতে সযতনে’ নাটকের শুটিংয়ে।

সূত্র জানিয়েছে, নাটকের তিন দিনের শুটিংয়ের দ্বিতীয় দিনেই কপোত-কপোতির মতোই ঘনিষ্ঠ হয়ে কথার মালা সাজাতে মশগুল দেখা গেছে দুজনকে। সিকোয়েন্স শুটের কল দেয়া হলেও তাদের ব্যক্তিগত কারণে সবসময়ই একটু দেরিতে ক্যামেরার সামনে যেতেন তারা। শুধু তাই নয়, নাটকে নাদিয়া-নাঈমের বিয়ের দৃশ্যে তাদেরকে যেভাবে ঘনিষ্ঠ হতে দেখা গেছে, সাধারণত তেমনটি দেখা যায় না।

ওই নাটকের পর নাদিয়া-নাঈম চার মাসে অসংখ্যবার দেখা করেছেন। অত্যন্ত সতকর্তার সাথে ঘুরতে বেরিয়েছেন।

ঘনিষ্ঠসূত্রে জানা গেছে, সপ্তাহে অন্তত একদিন নাদিয়া-নাঈম গোপন অভিসারে বের হতেন। আর এ বিষয়টি তারা কেউই ঘুনাক্ষরেও টের পেতে দেননি কাউকে।

কিন্তু কথায় আছে না, দেয়ালেরও কান আছে। আর পরস্পর দেয়াল কানাকানিতে গোপন প্রেমের কাহিনী বিদ্যুৎ গতিতে আঘাত হানে ঘনিষ্ঠজনদের দুই কানের পর্দায়। সেটা নাদিয়া-নাঈম দুজনও অনুমান করতে পারেন। অভিসার মিডিয়ায় ছড়িয়ে পড়তে পারে এমন শঙ্কায় তারা বিয়ের সিদ্ধান্ত নেন। তারপর হঠাৎ শুক্রবার বিয়ে করে টানা চার মাসের গোপন প্রেমের ইতি টানেন। আর এ খবর মিডিয়ার জন্য অনেকটা বজ্রপাতের মতো।

মিডিয়া পাড়ার গুঞ্জন হচ্ছে, নাদিয়া-নাঈম সেপ্টেম্বরে প্রেম অভিযান শুরু করেছিলেন ‘নিভৃতে সযতনে’ নাটকের মধ্যদিয়ে। সে প্রেম সফলতার সাথেই শেষ করেন একেবারেই নিভৃতে একদম সযতনে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.