বিনোদন ডেস্ক:: সাবেক রাষ্ট্রপতি ও বর্তমান প্রধানমন্ত্রীর বিশেষ দূত হোসাইন মুহম্মদ এরশাদের ছেলে এরিকের একসঙ্গে দুটি গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। এর আগেও পরপর ৩টি অ্যালবাম বাজারে আসে এরিকের।
৩ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এরিকের অ্যালবাম দুটির প্রকাশনা অনুষ্ঠান হয়। ‘যে ফুল ফোটে ফুলবনে’ এবং ‘হৃদয়ে লিখ নাম’ নামের অ্যালবাম দুটি মোড়ক উন্মোচন করেন এরশাদ। প্রথমটি রবীন্দ্রসঙ্গীতের এবং দ্বিতীয়টি আধুনিক গানের অ্যালবাম।
এরিক এরশাদ-বিদিশার একমাত্র সন্তান। ২০০৫ সালে এরশাদের সঙ্গে বিদিশার বিচ্ছেদের পর বাবার সঙ্গেই থাকছেন এরিক। বর্তমানে সেনাবাহিনীর একটি স্কুলে পড়ছেন তিনি।
ছেলের বিষয়ে এরশাদ বলেন, এরিক খুব নিঃসঙ্গতায় বড় হয়েছে। সে নিজেই নিজের সঙ্গে খেলেছে, গান করেছে দুষ্টুমি করেছে। বলা যায়, ‘সঙ্গীতই তার সঙ্গী’। এখন আমি তার দুঃখটা উপলব্ধি করতে পারছি। সন্তানকে অবহেলা করে আমি যা করেছি, তা ভাবলেই এখন কষ্ট হয়। আমার মতো আর কেউ যেন তাদের সন্তানকে কষ্ট না দেয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন