বিনোদন ডেস্ক::
চলচ্চিত্রের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান। অন্যদিকে টিভি নাটকের নামী তারকাশিল্পী নুসরাত ইমরোজ তিশা। তারা একসঙ্গে একটি চলচ্চিত্রে অভিনয় করছেন। এতদিন দর্শক দেখেছে তাদের যৌথ স্থিরচিত্র। এবার প্রকাশ পেলো শাকিব-তিশার প্রথম গানের ভিডিওচিত্র।
‘আমার মতোন কে আছে বলো/ বাসবে তোমায় এত ভালো’ শিরোনামের গানটির সঙ্গে ঠোঁট মিলিয়েছেন শাকিব খান। তার সঙ্গে আছেন তিশা। শামীম আহাম্মেদ রনি পরিচালিত ‘মেন্টাল-ইট ক্যান বি ইউর লাভ স্টোরি’ ছবির এই গানে কালো আর লাল রঙের পোশাকে সেজেছেন শাকিব ও তিশা। গানটির দৃশ্যধারণ করা হয়েছে থাইল্যান্ডের ব্যাংককে।
শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেলে ইউটিউবে বাংলা এক্সপ্রেস চ্যানেলে ‘আমার মতো কে আছে বলো’ গানটি প্রকাশ করা হয়। রবিউল ইসলাম জীবনের কথা এতে কণ্ঠ দিয়েছেন কলকাতার আকাশ। সংগীতায়োজনও তারই।
আব্দুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে ছবিটিতে শাকিব-তিশা ছাড়াও আছেন আঁচল, পড়শি, মিশা সওদাগর, ডন, শিমুল খান প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছেন পারভেজ চৌধুরী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন