শীর্ষ সংবাদ

ফের হাসপাতালে রানী

full_1182048510_1449234508বিনোদন ডেস্ক: এইতো কিছুদিন আগে শারীরিক দুর্বলতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউড তারকা রানী মুখার্জি। দিওয়ালির বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে শারীরিক অবস্থা খারাপ হয় তার। গর্ভাবস্থায় বেশি পরিশ্রম করা থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। এরপর বেশ কিছুদিন বাড়িতেই অবস্থান করছিলেন রানী। কিন্তু সম্প্রতি হঠাৎ আবার হাসপাতালে যেতে হলো এ অভিনেত্রীকে।

রানীর কোলে প্রথম সন্তান আসতে আর মাত্র এক মাস বাকি। আসছে জানুয়ারি মাসেই তিনি মা হবেন। তাই এই কদিন হাসপাতালে নিরাপদে থাকতে চান তিনি। তবে মুম্বাইয়ের খার এলাকার হিন্দুজা হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, রানীর শরীরে কোনো জটিলতা দেখা যায়নি। তিনি বেশ সুস্থই আছেন।

এদিকে নতুন সদস্য যোগ হতে যাওয়ায় উৎসবের আমেজ বিরাজ করছে চোপড়া পরিবারে। আর তাকে কেন্দ্র করে পুরো বাড়িটি সাজানো হচ্ছে। এই সাজসজ্জা করতে গিয়ে ধুলোবালি ছড়াতে পারে। আর ধুলোবালি মা ও তার সন্তানের ক্ষতির কারণ হওয়ার আশঙ্কায় হাসপাতালে রাখা হয়েছে রানীকে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.