শীর্ষ সংবাদ

নতুন চমক নিয়েই আসছে ‘রং ওয়ে’ চলচ্চিত্র

full_76081430_1451157597বিনোদন ডেস্ক: মাসুম রুবেলের চিত্রনাট্য ও পরিচালনায় নতুন চমক নিয়েই আসছে ‘রং ওয়ে’ শিরোনামের নতুন একটি ছবি। এতে অভিনয় করেছেন উদীয়মান জনপ্রিয় অভিনেতা জুয়েল জাহুর।

তার বিপরীতে অভিনয় করেন আরেক উদীয়মান জনপ্রিয় অভিনেত্রী মেহরিন খান সুসমি। ছবিটিতে প্রধান চিত্রগ্রাহক হিসেবে কাজ করেন রাহাত বাপ্পী।

এ আর নিয়াজের কাহিনী ও সংলাপে ছবিটির গল্পটি-সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিমেল যুব সমাজকে পর্ণগ্রাফির হাত থেকে বাঁচাতে পিজি প্রটেকটর নামক একটি হ্যাকিং সফটওয়্যার তৈরি করে। যা যেকোনো পর্ণ সার্ভারে ইন্সটল করে দিলে ঐ সার্ভারের সকল সাইটে থাকা ভিডিও ২ সেকেন্ডে প্লে ডিউরেশন হয়ে যায়।

একটি সার্ভারে তার সফটওয়্যারটি ইন্সটল করে মজা করতে গিয়ে শক্র হয়ে পড়ে আন্তর্জাতিক পর্ণগ্রাফি চক্রের। ভালোবাসার স্বপ্নপরীর সাথে দেখা করতে গিয়ে একের পর এক ঝামেলায় জড়িয়ে পড়ে হিমেল। এভাবে এগিয়ে যায় ছবিটির গল্প।

ছবিটি নিয়ে আপনি কেমন আশাবাদী এমন প্রশ্নে মাসুম রুবেল বিডিলাইভ২৪ কে বলেন, ‘একটা ছবি তখনই সার্থকতা লাভ করে যখন দর্শকরা ছবিটা ওইভাবে গ্রহণ করে’। আর আমি আশা করব দর্শকরা ছবিটিকে ভালোভাবেই গ্রহণ করবে। কেননা দর্শকদের জন্য এতে ভাল একটি ম্যাসেজও রয়েছে।

রাকিব মিডিয়াটেকের ব্যানারে ছবিটির শুটিং কিছুদিন আগে কক্সবাজার, নবাবগঞ্জসহ ঢাকার বিভিন্ন লোকেশনে সম্পন্ন করা হয়। ছবিটিতে গানের মিউজিক প্রযোজনা করেন সজিব দাস। এতে কণ্ঠ দেন আর জে রাজু ও শশী।

জুয়েল-মেহরিন ছাড়াও ছবিটিতে আরো অভিনয় করেন জাফর শ্রাবণ, রিফাত চৌধুরী, রাহীদ, মনিরাজ, অর্নব, ফারুকসহ আরো অনেকে।

উল্লেখ্য চলতি মাসের ২৬ তারিখ ছবিটির প্রোমো প্রকাশ পেলেও ২৯ তারিখ ছবিটির গান ইউটিউবে ছাড়া হবে বলে জানান পরিচালক মাসুম রুবেল।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.