শীর্ষ সংবাদ

অভিষেক বচ্চনের হাত থেকে পুরস্কার নিলেন বাংলাদেশি পরিচালক আসিফ খান

poster-prize-650বিনোদন ডেস্ক :: মুম্বাই এর ইয়াপ টিভি শর্ট ফিল্ম কন্টেস্ট ২০১৫ এ বিজয়ী হয়েছে বাংলাদেশের স্বল্প দৈর্ঘ্য ছবি ‌‌‘দি পোস্টার’। পুরস্কারস্বরূপ আসিফ খানের হাতে ১ লক্ষ রুপি তুলে দেন বলিউড স্টার অভিশেক বচ্চন।
জহির রায়হানের গল্প অবলম্বনে আসিফ খান পরিচালিত ও প্রযোজিত ছবিটি ৪০৭ টি ছবি পিছনে ফেলে পৌঁছে টপ ২০ এ। অতঃপর বিচারকদের রায় এবং অনলাইন এর দর্শক ভোটে বিজয়ী হয় দি পোস্টার।
বিচারকের আসনে ছিলেন আনুরাগ কাশ্যাপ,সুধির মিস্রা এবং কেতান মেহতা। অবশেষে ২৩ ডিসেম্বর মুম্বাই জে-ডাব্লিও ম্যারিওট এ পুরস্কারসরুপ আসিফ খানের হাতে ১ লক্ষ রুপি তুলে দেন বলিউড স্টার অভিশেক বচ্চন, নির্মাতা সুধির মিস্রা এবং ইয়াপটিভি পরিচালক। পোস্টার ছবি নিয়ে পরিচালক জানিয়েছেন মুম্বাইতে পোস্টার বাংলা ছবি এবং বাংলাদেশের ছবি হিসেবে প্রশংসিত হয়েছে। দি পোস্টার এখন পর্যন্ত ১০ টি পুরস্কার এবং ২৫ টি অফিসিয়াল সিলেকশন পেয়েছে। ভারতে ছাড়াও দি পোস্টার প্রদর্শিত হয়েছে অস্ট্রেলিয়া, জার্মানি, তুর্কি ও গ্রিসে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.