আন্তর্জাতিক ডেস্ক :: ভারত সরকার জানিয়েছে এখন পর্যন্ত দেশটির অন্তত ২৫ জন নাগরিক সশস্ত্র জঙ্গি সংগঠন আইএস’এ যোগ দিয়েছে। ভারতের একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার বরাতে দ্য হিন্দু জানিয়েছে, সম্প্রতি আইএসে যোগদানের উদ্যেশ্যে দুইজন ভারতীয় আইএস অধ্যুষিত ইরাক-সিরিয়া অঞ্চলে গেছেন। এ দু’জনকে নিয়ে আইএসে যোগ দেয়া ভারতীয়ের সংখ্যা দাঁড়াল ২৫ এ।
আগষ্ট পর্যন্ত আইএসে যোগ দেয়া ভারতীয়ের সংখ্যা ছিল ১৭। এদের মধ্যে ছয়জন নিহত হয়েছে বলে জানা গেছে।
সম্প্রতি প্যারিসে সন্ত্রাসবাদে অর্থায়ন বিষয়ে আয়োজিত এক সম্মেলনে ভারত আইএসসহ অন্যান্য সব সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে ’অবৈষম্যমূলক’ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়।
গোয়েন্দা সংস্থাগুলো ইন্টারনেটে সার্বক্ষনিক নজরদারি করছে বলেও জানিয়েছে দ্য হিন্দু।
গত শনিবার নাগপুর আান্তর্জাতিক বিমানবন্দর থেকে ‘জিহাদি গ্রুপে যোগ দিতে যাওয়ার সময়’ তিনজনকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে আইএস’র আদর্শে উদ্বুদ্ধ হওয়ার অভিযোগ অানা হয়েছে। এ তিনজনই শিক্ষার্থী, বয়স ২০ থেকে ২৫ এর মধ্যে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, সড়কপথে একদিন আগেই ওই তিন শিক্ষার্থী হায়দারাবাদ থেকে নাগপুরে পৌঁছায়। ইন্দিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাদের শ্রীনগর যাওয়ার কথা ছিল বলে মনে করছে গোয়েন্দারা। এদের মধ্যে ২ শিক্ষার্থীর কথোপকথনে গোয়েন্দা সংস্থার লোকেরা আরো আগেই বিষয়টি ধরতে সক্ষম হয়।
সর্বশেষ সংবাদ
আইএসে যোগ দিয়েছে ২৫ ভারতীয়
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
আমাদের ফেসবুক পাতা
সর্বাধিক পঠিত
-
বিনোদন ডেস্ক: একটা সময় নিয়মিত অভিনয় করে দর্শকের মনে দাগ কেটে আছেন আফসানা মিমি। পাশাপাশি করেছেন নির্মাণও। এবার তিনি রাজধানীর উত্তরায় ‘ফিল্ম ...
-
আন্তর্জাতিক ডেস্ক :: জানুয়ারির ১২ তারিখে শেষ বারের মত স্টেট অফ দ্য ইউনিয়নে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বর্তমানে ছুটি কাটাতে ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন