শীর্ষ সংবাদ

যুদ্ধের শঙ্কা, কলকাতা থেকে ছোড়া হবে ক্ষেপণাস্ত্র!

full_2017135099_1447520287আন্তর্জাতিক ডেস্ক: নভেম্বরের শেষ সপ্তাহে ভারত তাদের দেশিয় প্রযুক্তিতে তৈরি বৃহত্তম যুদ্ধ জাহাজ INS কলকাতা থেকে পরীক্ষামূলক উৎক্ষেপণ করবে।

মূলত ভারতীয় নৌ-সেনাকে আরো শক্তিশালী করার লক্ষ্যেই দেশটির নৌবাহিনীতে যুক্ত হচ্ছে এই যুদ্ধ জাহাজ (লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল LRSAM)। পরীক্ষায় পাশ করে গেলে এই ক্ষেপণাস্ত্রে আরো শক্তিশালী হবে ভারতীয় নৌ-সেনা। এমন তথ্যই পাওয়া গেল কলকাতাভিত্তিক একটি নিউজ পোর্টাল থেকে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি মাসের শেষ দিকে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন এবং ইসরাইলের এরোস্পেশ ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে তৈরি লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইলটি আইএনএস কলকাতার উপর রেখেই পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হবে।

সরকারিভাবে এর ব্যবহার শুরু হওয়ার আগে করা হবে আরো বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা। সব কিছু ঠিক থাকলে আগামী বছর থেকে এর ব্যবহার শুরু হবে।

বর্তমানে ব্যবহার করা হলো বারাক ১ মিসাইল সিস্টেম। এর তুলনায় নয়া ক্ষেপণাস্ত্রটি আরও প্রযুক্তিগতভাবে উন্নত। বারাক ১-য়ের রেঞ্জ যেখানে ৯ কিলোমিটার পর্যন্ত, সেখানে এই মিশাইলটির রেঞ্জ ৮০ কিমি। এমনকি, ৫০০ মিটারের মধ্যেও শত্রুপক্ষের উপর যে কোনো আক্রমণ ঘটাতে পারে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.