শীর্ষ সংবাদ

৩ দিনেই ১০০ কোটির ক্লাবে ‘প্রেম রতন ধন পায়ো’

salman-sonam-braidবিনোদন ডেস্ক :: প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে- আর ভক্তদের হতাশ করেননি সালমান। ৩ দিনেই ১০০ কোটির ক্লাবে জায়গা করে নিল সালমান খান ও সোনম কাপুর অভিনীত ‘প্রেম রতন ধন পায়ো’।
১২ নভেম্বর দেওয়ালিতে মুক্তিপ্রাপ্ত সূরয বরজাতিয়ার এই ছবি ইতিমধ্যেই ১০০ কোটিরও বেশি ব্যবসা করে বলিউডে এবছরের পঞ্চম ছবি হিসেবে ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে। এর আগে ২০১৫ তে মোট ৪ টি ছবি ১০০ কোটির ক্লাব ছুঁতে পেরেছিল। ‘বাহুবলী’, ‘তানু ওয়েডস মানু রিটার্নস’, ‘বজরঙ্গী ভাইজান’, ‘এবিসিডি ২’।
‘প্রেম রতন ধন পায়ো’ সলমনের নবম ছবি, যেটি বক্স অফিসে দুর্দান্ত সাফল্যের পাশাপাশি স্থান করে নিয়েছে ১০০ কোটির ক্লাবে।
পুরো পারিবারিক এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে সালমানকে। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সোনম কাপুর, নীল নিতীন মুকেশ, অনুপম খের, স্বারা ভাস্কর, আরমান খোলি প্রমুখ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.