শীর্ষ সংবাদ

৩০ নভেম্বর আদালতে আত্মসমর্পণ করবেন খালেদা

aনিউজ ডেস্ক :: লন্ডন থেকে দেশে ফিরেই আগামী ৩০ নভেম্বর নাইকো দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার খালেদার আইনজীবীরা গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুদকের তৎকালীন সহকারী পরিচালক (বর্তমানে উপ-পরিচালক) মুহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন।
ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তি করে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা ক্ষতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে এ মামলা দায়ের করে দুদক।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.