শীর্ষ সংবাদ

প্যারিসে কেন এই হামলা?

franceআন্তর্জাতিক ডেস্ক:
শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ হামলায় শতাধিক মানুষ নিহত হওয়ার ঘটনায় বিশ্বে জুড়ে ক্ষোভ আর নিন্দার ঝড় বইছে। ফরাসি কর্তৃপক্ষের কাছে এই বিষয়টি নতুন কিছু নয়। কারণ, এমন হামলার আশঙ্কার কথা তাদের জানাই ছিল। প্যারিস সম্ভাব্য হামলাকারীদের লক্ষ্যবস্তু ছিল। কিন্তু কেন?

ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যা গরিষ্ঠ দেশ হয়েও ফ্রান্স বিশ্বজুড়ে জিহাদিদের বিরুদ্ধে লড়াই করছে। কারও কারও মতে, ইউরোপের মধ্যে ফ্রান্সের সমাজ সবচেয়ে বিভক্ত। শুধু তাই নয়, ইউরোপের বিভিন্ন দেশ থেকে ফ্রান্সে অস্ত্র পাচার হয়ে আসারও অভিযোগ রয়েছে। গত জানুয়ারিতে সাপ্তাহিক ব্যঙ্গ পত্রিকা শার্লি এবদোর কার্যালয়ে হামলা এবং শুক্রবার এই রক্তাক্ত ঘটনার জোরালো প্রভাব থাকতে পারে। শুক্রবার হামলাকারীদের একজনকে চিৎকার করে বলতে শোনা গেছে, ‘সিরিয়ার জন্য এই হামলা।’ ওই হামলাকারী এটাও বলতে পারত, এই হামলা, মালি বা লিবিয়া বা ইরাকের জন্য।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো বিশ্বজুড়ে ইসলামি চরমপন্থীদের বিরুদ্ধে সক্রিয় অবস্থান নেওয়ার জন্য ফ্রান্স গর্ববোধ করতে পারে ফ্রান্স। মুহূর্তে বিদেশে ১০ হাজার ফরাসি সেনা মোতায়েন রয়েছে। এর মধ্যে তিন হাজারের বেশি সেনা রয়েছে পশ্চিম আফ্রিকায়। মধ্য আফ্রিকায় আছে দুই হাজার। আর ইরাকে মোতায়েন আছে ৩ হাজার ২০০ সেনা।
২০১৩ সালে ফ্রান্স জিহাদি গোষ্ঠী আল-কায়েদা ইন দ্য ইসলামিক মাগরেবের (একিউএম) বিরুদ্ধে মালিতে অভিযান চালায়। ফরাসি অভিযানে অনেকটা দুর্বল হয়ে পড়ে ওই গোষ্ঠী। সম্প্রতি একিউএমের সহযোগী একটি সংগঠনের একজন নেতা ফ্রান্সের স্থাপনায় হামলা চালাতে তাঁর অনুসারীদের প্রতি আহ্বান জানান।

গত সপ্তাহে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ের জন্য পারস্য উপসাগরে একটি রণতরি পাঠানোর ঘোষণা দেন। এই ঘোষণাও ইসলামি চরমপন্থীদের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় প্যারিসকে।

শুধু বহির্বিশ্বের ভূমিকার জন্য নয়, অভ্যন্তরীণ কিছু সমস্যাও রয়েছে ফ্রান্সের। ফ্রান্স ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলেও সেখানে বোরকা নিষিদ্ধ। ২০১২ সালে তুলুজ শহরের একটি ইহুদি স্কুলে হামলাকারী বন্দুকধারী মোহাম্মদ মেরাহকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। সেখানে থেকে বেরিয়ে তিনি আরও কট্টর জিহাদি হয়ে ওঠেন। মেরাহ প্রায় সুবিধাবঞ্চিতভাবে বেড়ে উঠেছেন শহরতলি বেনলিউয়ে।

ফ্রান্সের নাগরিক মেহদি নেমুচে ২০১৪ সালে বেলজিয়ামে ইহুদিদের একটি জাদুঘরে গুলি চালিয়ে চারজনকে হত্যা করেন। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। মেহদিও কারাগারেই কট্টরপন্থী হয়ে ওঠেন। বলা হয়, তিনি সিরিয়া গিয়েছিলেন এবং সেখানে আইএসের সঙ্গে সম্পৃক্ত হন। সেখান থেকে ফিরে জাদুঘরে হামলা চালিয়েছেন।
মেহদি ও মেরাহর মতো আরও কিছু নাম আসে, যাঁরা সুবিধাবঞ্চিত হওয়ার কারণে অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন। কারাগারে যেতে হয় তাঁদের এবং পরে হয়ে ওঠেন চরমপন্থী।

ফ্রান্সের বিভিন্ন কারাগারে বন্দী থাকা মানুষগুলোর মধ্যে ৭০ শতাংশই মুসলিম বলে ধারণা করা হয়। ফ্রান্সের আইন অনুযায়ী কোনো ব্যক্তির কাছে তাঁর ধর্মপরিচয় জানতে চাওয়া যায় না। এ কারণে এ ব্যাপারে কর্তৃপক্ষের কাছ থেকেও কোনো তথ্য পাওয়া যায় না। আসলে বহির্বিশ্বে ইসলামি চরমপন্থীদের বিরুদ্ধে ফ্রান্সের অবস্থান আর দেশের পরিস্থিতি—সব মিলিয়েই যেন দেশটিকে বিস্ফোরণোন্মুখ পরিস্থিতির মুখোমুখি করেছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.