স্টাফ রিপোর্টার ::
শতবর্ষের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকীর সভাপতিতে, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আহবাব মোস্তফা খানের পরিচালনায় মঙ্গলবার ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো: জয়নাল আবেদীন। সম্মানিত অতিথি ছিলেন প্রতিযোগিতার পৃষ্ঠপোশক প্রতিষ্ঠান ফ্যাশন হাউস মাহা’র স্বত্বাধিকারী ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদর। ক্রীড়া প্রতিযোগিতায় হ্যাটট্রিক চ্যাম্পিয়নসহ সর্বাধিক ৪টি পুরস্কার লাভ করেন এনটিভির সিনিয়র স্টাফ রিপোর্টার মঈনুল হক বুলবুল। তিনটি পুরস্কার জিতেন আরটিভির ব্যুরো প্রধান কামকামুর রাজ্জাক রুনু। দুইটি করে পুরস্কার পান দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আব্দুর রশিদ রেনু, দেশ টিভির ব্যুরো প্রধান বাপ্পা ঘোষ চৌধুরী, এনটিভির ক্যামেরাপার্সন আনিস রহমান, দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার মো. কামরুল ইসলাম ও এনটিভির রিপোর্টার মারুফ আহমদ। একটি করে পুরস্কার বিজয়ীরা হলেন, সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির, বিডিপ্রেসের সিলেট প্রতিনিধি খালেদ আহমদ, বাংলার আলোর কাজী হেলাল, সিলেটের ডাক এর সাহিত্য সম্পাদক আব্দুল মুকিত অপি, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ ফটোগ্রাফার নাজমুল কবীর পাভেল, সবুজ সিলেটের স্টাফ ফটোগ্রাফার মো. কয়েছ আহমদ ও ফোকাস বাংলার সিলেট প্রতিনিধি শেখ আশরাফুল আলম নাসির।
সর্বশেষ সংবাদ
সিলেট প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
আমাদের ফেসবুক পাতা
সর্বাধিক পঠিত
-
বিনোদন ডেস্ক: একটা সময় নিয়মিত অভিনয় করে দর্শকের মনে দাগ কেটে আছেন আফসানা মিমি। পাশাপাশি করেছেন নির্মাণও। এবার তিনি রাজধানীর উত্তরায় ‘ফিল্ম ...
-
আন্তর্জাতিক ডেস্ক :: জানুয়ারির ১২ তারিখে শেষ বারের মত স্টেট অফ দ্য ইউনিয়নে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বর্তমানে ছুটি কাটাতে ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন