শীর্ষ সংবাদ

অভিনয়ে অভিনেত্রী মৌসুমী নাগের পুত্র

mবিনোদন ডেস্ক :: এ বছর ১৩ সেপ্টেম্বর রোববার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের মা হন অভিনেত্রী মৌসুমী নাগ। এটি অভিনেত্রী মৌসুমী নাগ ও তার স্বামী শোয়েবের প্রথম সন্তান। তার নাম রাখা হয়েছে অরিত্রা হৃদ্য শোয়েব। মজার ব্যাপার হলো হৃদ্য’র বয়স মাত্র দুই মাস দুই দিন চলছে। এর মধ্যেই সে নাটকে অভিনয় করে ফেলল।
আজ পরিচালক আরিফ খানের একটি নাটকে হৃদ্য অভিনয় করল। এমন একটি ছবি পোস্ট করেছেন হৃদ্য’র মা মৌসুমী নাগ। সঙ্গে ছিলেন পরিচালক আরিফ খান এবং অভিনেতা রওনক হাসান। ছবিটির ক্যাপশনে মৌসুমী নাগ লিখেন, ‘হৃদ্য আজ প্রথম অভিনয় করেছে। আবার পেমেন্ট ও পেয়েছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.