শীর্ষ সংবাদ

এবারের ইত্যাদি নোয়াখালীতে

full_1358709804_1447677063বিনোদন ডেস্ক: বাংলাদেশের একটি জনপ্রিয় টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। বাংলাদেশ টেলিভিশনে তিন মাস পর পর প্রচারিত এই কৌতুকাশ্রয়ী অনুষ্ঠানটি। ১৯৯০-এর দশকে শুরু হওয়া এই অনুষ্ঠানটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান হিসেবে স্থান করে নিয়েছে।

এই জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠানের এবারের আসর হবে উপকূলীয় জনপদ ও ঐতিহাসিক নোয়াখালীতে। ‘ইত্যাদি’র উপস্থাপক এবং পরিচালক হানিফ সংকেত গত ২৮ অক্টোবর নোয়াখালীর বিভিন্ন স্থান পরিদর্শন শেষে শহরের মাইজদী এলাকায় নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন পুলিশ ট্রেনিং সেন্টারকে ‘ইত্যাদি’ প্রচারের জন্য নির্বাচন করেন।

জানা গেছে, পনের দিন ধরে প্রস্তুতি শেষে আজ সোমবার সন্ধ্যা ৬টায় এর শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এতে স্থানীয় মানুষদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। শুধু তাই নয় এবারের আসর নোয়াখালীতে করায় ‘ইত্যাদি’ অনুষ্ঠানের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন নোয়াখালীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তবে আসন সংখ্যা সীমিত হওয়ায় সবার জন্য টিকিটের ব্যবস্থা করা সম্ভব নয় বলে জানিয়েছেন ‘ইত্যাদি’র অনুষ্ঠান সংশ্লিষ্টরা।

উল্লেখ্য ‘ইত্যাদি’র পুরো অনুষ্ঠানটি চলতি মাসের শেষ শুক্রবার (২৭ নভেম্বর) বিটিভিতে সম্প্রচার করা হবে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.