বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর আহ্বায়ক ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী বলেছেন, অবৈধ বাকশালী সরকার গায়ের জোরে ক্ষমতায় থেকে শাসকের ভুমিকা ছেড়ে নিরীহ জনগনের উপর শোষকের ন্যায় অবতীর্ন হয়েছে। ৫ জানুয়ারীর কথিত ভোটারবিহীন প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করায় জনগনের উপর প্রতিশোধ নিতেই সরকার গ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক মুল্য বৃদ্ধির মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করেছে।
এ ব্যাপারে খোদ সরকার দলীয় এবং সরকারের জোট নেতারা পর্যন্ত বিরোধিতা করেছে। দুর্নীতি লুটপাট করে দেশের সম্পদ নিজেদের করে নেয়ার মহোৎসব ব্যাস্ত অবৈধ সরকার জনগনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যাবস্থা ও অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবীতে স্বোচ্ছার থাকা জাতির দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতেই গ্যাস-বিদ্যুতের মুল্য বৃদ্ধি জাতির সাথে তামাশার শামিল।
দেশব্যাপী বিরোধী নেতাকর্মীদের ধরপাকড়, বাসাবাড়ীতে তল্লাশীর নামে পুলিশী হয়রানীর মাধ্যমে সরকার দেশে সংঘাত উস্কে দিচ্ছে। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা, জনগনের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার বৃহত্তর দাবীতে আন্দোলন করে যাচ্ছে। কোন ষড়যন্ত্রই দেশপ্রেমিক জনতার আন্দোলন দমিয়ে রাখতে পারবেনা। অবিলম্বে গণবিরোধী গ্যাস ও বিদ্যুতের মুল্য বৃদ্ধির অন্যায় ও অযৌক্তিক সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে হবে। অন্যথায় দেশপ্রেমিক জনতাকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
তিনি রোববার গ্যাস-বিদ্যুতের অস্বাভাবিক মুল্যবৃদ্ধি ও সারাদেশে বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার নির্যাতনের প্রতিবাদে ২০ দলীয় জোট কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসুচীর অংশ হিসেবে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মহানগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আজমল বখত্ সাদেক-এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম বলেন, এই সরকার জনগনের সরকার নয় তাই জনগনের প্রতি তাদের কোন মায়া বা দরদ নেই। তারা দুর্নীতির মাধ্যমে দেশের সম্পদ লুটপাট করছে। তাদের দুর্নীতির দায় জনগনের ঘাড়ে চাপিয়ে দিতে অযৌক্তিকভাবে গ্যাস ও বিদ্যুতের মুল্য বৃদ্ধি করে জনদুর্ভোগ সৃষ্টি করছে।
দেশ জাতির বৃহত্তর সার্থে দুর্নীতিবাজ অবৈধ বাকশালী সরকারকে হঠাতে দেশপ্রেমিক জনতাকে এখনই গর্জে উঠতে হবে। ২০ দলীয় জোট আহুত সকল কর্মসুচীতে দেশপ্রেমিক জনতার স্বতঃস্ফুর্ত অংশগ্রহন দেখে অবৈধ বাকশালীদের গাত্রদাহ শুরু হয়েছে। তাই তারা জনগনের উপর প্রতিশোধ নিতেই আন্তর্জাতিক বাজারে তেলের মুল্য অনেক কমার পরও দফায় দফায় গ্যাস ও বিদ্যুতের মুল্য বৃদ্ধি করছে।
সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাসিম হোসাইন, প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট হাবিবুর রহমান হাবীব, হুমায়ুন কবির শাহীন, মিফতাহ সিদ্দীকি, এডভোকেট ফয়জুর রহমান জাহেদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, মহানগর আহ্বায়ক কমিটির সদস্য এমদাদ হোসেন চৌধুরী, সৈয়দ মঈনুদ্দিন সোহেল, মাহবুব চৌধুরী, ডা: নাজমুল ইসলাম, আব্দুস সাত্তার, আব্দুল জব্বার তুতু, সৈয়দ রেজাউল করিম আলো, মুকুল মোর্শেদ, সিলেট জেলা যুবদলের সাধারন সম্পাদক মামুনুর রশীদ মামুন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য এডভোকেট মুজিবুর রহমান মুজিব, মহানগর শ্রমিক দলের সাধারন সম্পাদক ইউনুছ মিয়া, বিএনপি নেতা আফজাল হোসেন, সৈয়দ বাবুল হোসেন, ডা: আশরাফ আলী, হাবিবুর রহমান চৌধুরী শিলু, লল্লিক আহমদ চৌধুরী, আবুল কালাম, জিয়াউর রহমান দীপন, আব্দুস শুকুর, শেখ ইলিয়াছ আলী, এডভোকেট ফখরুল হক, এম.এ হক, কাজী মঈনুল হোসেন, ওয়াহিদুস সামাদ পাপ্পু, ইমরান আহমদ, নাজিম উদ্দিন, ফয়ছল আহমদ, ইউনুছ আলী টিপু, এ.কে মালেক, পারভেজ আহমদ, ছাত্রদল নেতা লোকমান আহমদ, নজরুল ইসলাম, আবু হানিফ, বিপি দেব শুভ, ডিএইচ খান মিশু, সোহেল পুরকায়স্থ, এম.এ মতিন, লিটন আহমদ, মোস্তাফিজুর রহমান রুমন, শফিকুল ইসলাম টুটুল, হানুর ইসলাম ইমন, আব্দুর রউফ, শিহাব খান, খন্দকার ফয়েজ, জামিল আহমদ, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, আলী আকবর রাজন, সোমেল আহমদ চৌধুরী, মাহবুব চৌধুরী, মঈনুল ইসলাম পাপ্পু, সামাদ আহমদ আকাশ, নাজিম উদ্দিন, নির্ঝর রায়, জাহাঙ্গীর আলম, নাজমুল ইসলাম মুন্নান, সোহেল আহমদ, আব্দুর রব সিরাজ, আব্দুল খালেক, যুবদল নেতা, গৌতম কুমার দেব, মন্তাজ হোসেন মুন্না, ছাব্বির আহমদ, আমিনুর রহমান খোকন, রুহুল হোসেন, হোসেন আহমদ রুহুল, শরিফ উদ্দিন, দেলোয়ার হোসেন চৌধুরী, বাস্তুহারা দল মহানগর সাধারন সম্পাদক জয়নাল খান, হকার্স দল মহানগর সভাপতি আব্দুর রহিম খোকন প্রমুখ।-বিজ্ঞপ্তি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন