শীর্ষ সংবাদ

সিলেটে সন্তান ফিরে পেতে মায়ের আকুতি

8588স্টাফ রিপোর্টার::
অপহরণের প্রায় এক বছর পরও সন্ধান মিলেনি সিলেট নগরীর বিমানবন্দর থানার রুমন আহমদের। অপহরণ মামলার আসামী জামিনে বেরিয়ে মামলা প্রত্যাহারের জন্য অপহৃতের পরিবারকে হুমকি দিচ্ছে। ফলে আতঙ্কে দিন কাটছে রুমনের স্বজনদের।

রোববার সিলেট জেলা প্রেসক্লাবে অপহৃত রুমন আহমদের স্বজনরা তাকে ফিরে পেতে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও সিলেটের পুলিশ কমিশনারের সহযোগিতা চেয়েছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রুমনের মা, বিমানবন্দর থানার ছালেহপুর গ্রামের নাজির আহমদের স্ত্রী আঙ্গুরা বিবি উল্লেখ করেন, গত বছরের ২২ সেপ্টেম্বর সিলেটের এয়ারপোর্ট থানার ছালেহপুর গ্রামের মোমিনের কলোনীর বাসা থেকে জরুরী কাজের কথা বলে রাত ১টায় ডেকে নেয় স্থানীয় বাগাউড়া গ্রামের খালিক মিয়ার ছেলে আজাদ (২০) ও আবদুল ওয়াহিদের ছেলে আবদুশ শহীদ (২২)। এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

এ ঘটনায় তিনি বাদী হয়ে ২৬ সেপ্টেম্বর বিমানবন্দর থানায় ২ জনের নামোল্লেখ করে মামলা (নং-১৯) করেন। পুলিশ এ ঘটনায় মামলার ১নং আসামী আজাদকে গ্রেফতার করে রিমান্ডে নেয়। পরবর্তীতে চলতি বছরের ১৮ জানুয়ারি জানুয়ারি আজাদ সিলেট মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পায়। এছাড়া মামলার অপর আসামী আবদুশ শহীদ ওয়ারেন্ট থাকা স্বত্ত্বেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

আজাদ জামিনে বেরিয়ে চলতি বছরে ৩০ জানুয়ারি ছালেহপুর জামে মসজিদের জুমআর নামাজ শেষে তার সহযোগি ও স্বজন মৃত গরীব উল্লাহর ছেলে আবদুল ওয়াহিদ, আবদুল খালিক, আবদুল লতিফ তিতু, আবদুল ওয়াহিদের ছেলে আবদুল মুকিত, আবদুল খালিকের ছেলে আবদুল জব্বারসহ অজ্ঞাত আরো ৪/৫ জনকে নিয়ে রুমনের পিতার উপর হামলার চেষ্টা চালায়। এ মুসল্লিরা তাকে রক্ষা করেন। হামলাকারীরা চলে যাওয়ার সময় মামলা প্রত্যাহার না করলে হত্যা ও লাশ টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেয়। এ ঘটনায় বিমানবন্দর থানায় জিডি (নং-৫৫৫) করা হয়।

সংবাদ সম্মেলনে আঙ্গুরা বিবি আরো বলেন, আজ এক বছর হতে চললো ছেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সে জীবিত আছে কি না তাও আমরা জানতে পারছের না। পাশাপাশি মামলার আসামীদের হুমকির কারণে স্বামীসহ আরেক সন্তান, পূত্রবধূ ও নাতির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এ অবস্থায় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রীসহ প্রশাসনের কাছে সন্তানকে কোলে ফিরিয়ে দেওয়ার আবেদন জানান তিনি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.