প্রবীণ রাজনীতিবিদ, ঘাতক দালাল নির্মুল কমিটির সিলেট জেলা সভাপতি, মুক্তিযুদ্ধের পক্ষের বলিষ্ট কন্ঠস্বর, সিলেট জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা শাখার সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট।
এক প্রেস বিজ্ঞপ্তিতে, বর্ষিয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে সিলেটের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গণে অপুরণীয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের নেতৃবৃন্দ।
সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সভাপতি অনুপ কুমার দেব ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত’র যৌথ সাক্ষরিত বিবৃতিতে প্রবীণ রাজনীতিবিদ আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান’র মৃত্যুতে গভীর শোক ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।
-বিজ্ঞপ্তি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন