ডেইলি সিলেট ডেস্ক :: সিলেটে শিশু সামিউল আলম রাজন (১৪) হত্যা মামলা বিচারের জন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক শাহেদুল করিম মামলাটি বিচার প্রক্রিয়া শুরুর জন্য মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে হস্তান্তর করেন। একইসঙ্গে মামলার শুনানির পরবর্তী তারিখ ১৬ সেপ্টেম্বর ধার্য করেন।
বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন সিলেট জজ আদালতের সিনিয়র সহকারী কমিশনার (এসি-প্রসিকিউশন) আবদুল আহাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন