শীর্ষ সংবাদ

সিলেটে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ : গুলিবিদ্ধ ১০

38093স্টাফ রিপোর্টার :: সিলেট মহানগরীর বালুচর এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন ।

তাদেরকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে । রবিবার রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এই সংঘর্ষ চলে। সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু ও ছাত্রলীগের সায়েফ গ্রুপের নেতাকর্মীদের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে ।

গুলিবিদ্ধদের মধ্যে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু গ্রুপের কর্মী মুহিন, আরাফাত, মঈনুল রয়েছেন । বাকিদের নাম-পরিচয় জানা যায়নি ।
স্থানীয় একটি সূত্র জানায়, ছাত্রলীগ নেতা সায়েফ দীর্ঘদিন এলাকা থেকে বিতাড়িত ছিল। রোববার রাতে সে দলবল নিয়ে বালুচর এলাকায় প্রবেশের চেষ্টা চালায়। এ সময় জেলা ছাত্রলীগে সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু গ্রুপে কর্মীরা বালুচর পানির ট্যাংকির নিচে অবস্থান করছিল। সায়েফ গ্রুপের নেতা-কর্মীরা রাত সাড়ে ১০টার দিকে বালুচরে ঢোকার চেষ্টা করলে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।এসময় ১০ জন গুলিবিদ্ধ হন ।

খবর পেয়ে শাহপরান থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে । সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে মোঠফোনে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোববার কর্মস্থলে যোগদানকারী নিজাম উদ্দিন চৌধুরী, তবে সংঘর্ষে আহতের সংখ্যা ৬ জন বলে জনিয়েছেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.