শীর্ষ সংবাদ

সুফিয়ান চৌধুরী মৃত্যুতে সিলেটে মহানগর যুবলীগের সুক

11997016_155054068169676_1457013594_nসিলেটের প্রবীণ রাজনীতিবিদ, জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা শাখার সভাপতি আবদুজ জহির চৌধুরী সুফিয়ানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিলেট মহানগর যুবলীগ।

এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, বর্ষিয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে সিলেটের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গণে অপূরণীয় ক্ষতি হয়েছে। মরহুম সুফিয়ান চৌধুরী বঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ট সৈনিক ছিলেন। তার মৃত্যুতে আওয়ামী পরিবার এক অভিভাবককে হারালো।

বিবৃতিদাতারা মরহুমের আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিবৃতিদাতারা হলেন, সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহবায়ক মুশফিক জায়গীরদার, সেলিম আহমদ সেলিম, সদস্য রিমাদ আহমদ রুবেল।   -বিজ্ঞপ্তি


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.