সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ৬৭ লক্ষ টাকা ব্যয়ে উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন করা হয়েছে। ওয়ার্ডের মজুমদারী-কোনাপাড়া, খানবাড়ী, হাউজিং এস্টেটসহ বিভিন্ন স্থানে ড্রেন, বাউন্ডারী, লাইটিংসহ সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন ও পরিদর্শণ গতকাল ৯ সেপ্টেম্বর বুধবার মজুমদারী প্রধান সড়কে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন করেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও ১নং প্যানেল মেয়র রেজাউল হাসান লোদী কয়েস লোদী। উদ্বোধনকালে ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র রেজাউল হাসান লোদী কয়েস লোদী বলেন, উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে এলাকার সৌন্দর্য বৃদ্ধি সম্ভব। এজন্য প্রয়োজন এলাকার মানুষের সর্বাত্মক সহযোগীতা।
জনপ্রতিনিধি হিসেবে ওয়ার্ডের নাগরিকদের উন্নত সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। অতীতের ন্যায় ৪নং ওয়ার্ডে ধারাবাহিক উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে।
এই ওয়ার্ডকে সুন্দর এবং সাবলীল করে গড়ে তুলতে সকলের সহযোগীতা প্রয়োজেন। গতকাল ৯ সেপ্টেম্বর বুধবার ৪নং ওয়ার্ডের বিভিন্ন উন্নয়ন কাজ উদ্বোধন ও পরিদর্শন কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর জাহানারা খানম মিলন, বিশিষ্ট মুরব্বি সৈয়দ বদরুল হক, শফিকুল হক, পল্লু মজুমদার, হাজী আব্দুস সাত্তার, মকসুদ আহমদ চৌধুরী, ফারুক আলী, মো. নাসির উদ্দিন, আফসর মজুমদার, এম এ খান, শামীম মজুমদার, ইউনুস খান, এমরান মজুমদার, মুজিবুর রহমান, সহকারী প্রকৌশলী অরেবিন্দু দেব, উপ-সহকারী প্রকৌশলী পিন্টু রায়, ঠিকাদার রুপক দাশ, সালেহ আহমদ প্রমূখ। উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন আব্দুর আলিম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন