শীর্ষ সংবাদ

বিএনপিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলো ‘আসল বিএনপি’

220160118162503ডেইলি সিলেট ডেস্ক ::
গাড়ি পোড়ানোর ক্ষতিপূরণ হিসেবে বিএনপির কাছে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন ‘আসল বিএনপি’র আহ্বায়ক দাবিদার কামরুল হাসান নাসিম।

সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আল্টিমেটাম দেন।

তিনি বলেন, “নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমাদের গাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। এর ক্ষতিপূরণ বাবদ বিএনপিকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে এ ক্ষতিপূরণ না পেলে আইনের আশ্রয় নেয়া হবে।”

নাসিম আরো বলেন, “আমার বিএনপিই ‘আসল বিএনপি’। কিছুদিনের মধ্যেই বিএনপির মধ্যে বিপ্লব ঘটবে। এরপর থেকে নেতাকর্মীরা ‘আসল বিএনপি’তে ভিড়বে।”

তিনি বলেন, “বিএনপি কার্যালয়ে ২০ বছর ধরে যত কাউন্সিল হয়েছে তা গণতান্ত্রিকভাবে হয়নি। এর জবাব বিএনপিকে দিতে হবে। কার্যালয়ের সামনে এ নিয়ে উচ্চ আদালত বসানো হবে।”

উল্লেখ্য, রোববার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দখল করতে যায় ‘আসল বিএনপি’। এসময় ছাত্রদল ও তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপির নেতাকর্মীরা একপর্যায়ে ‘আসল বিএনপি’র নিয়ে আসা একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। এতে পিকআপটি ভস্মীভূত হয়।
এর আগে ২ জানুয়ারিও কার্যালয় দখল নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.