২০১৬ সালের অস্ট্রেলিয়ান ওপেন শুরুর দিনে প্রথম রাউন্ডে সরাসরি সেটে জয় পেয়েছেন টুর্নামেন্টটির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস ও নোভাক জোকোভিচ।
সোমবার মেলবোর্ন পার্কে অনুষ্ঠিত খেলায় ইতালির ক্যামেলিয়া জিওরজিকে ৬-৪, ৭-৫ সেটে হারিয়েছেন সেরেনা। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার চাং হিয়েনকে ৬-৩, ৬-২ ও ৬-৪ সেটে হার মানিয়ে পরের রাউন্ডে নাম লেখান সার্বিয়ান র্যাকেটম্যান।
গত বছর সেরেনা ও জোকোভিচ প্রত্যেকেই তিনটি করে গ্রান্ড স্লাম ট্রফি জেতেন। ইউএস ওপেনে মেয়েদের শীর্ষ বাছাই ক্যালেন্ডার স্লাম থেকে দুই ধাপ দূরে থাকতে থেমে যান। অন্যদিকে গ্রান্ড স্লামে জোকোভিচের একমাত্র হারটি অস্ট্রেলিয়ার ওপেনের ফাইনালে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন