শীর্ষ সংবাদ

রাজনীতি ছবির পরিচালক বুলবুল বিশ্বাসকে উত্তম মাধ্যম

45210বিনোদন ডেস্ক:
বেয়াদবি করার দায়ে নবীন চলচ্চিত্র নির্মাতা বুলবুল বিশ্বাসকে পেটালেন সিনিয়র প্রযোজক ইকবাল হোসেন জয়। শনিবার সন্ধ্যায় এফডিসিতে এমন অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। জানা গেছে, গতকাল ১৬ জানুয়ারি ‘পাংকু জামাই’ শুটিং সেটে সিনিয়রদের সামনে সিগারেট ধরানোর কারণে মারধরের শিকার হয়েছেন ‘রাজনীতি’ ছবির পরিচালক বুলবুল বিশ্বাস।

প্রত্যক্ষদর্শী সূত্র জানাগেছে, বিএফডিসির ৩ নং ফ্লোরে রাতে সিগারেট ধরিয়ে ‘পাংকু জামাই’ ছবির সেটে যায় বুলবুল বিশ্বাস। এ সময় সেটে উপস্থিতি ছিলেন প্রবীণ নির্মাতা পরিচালক মান্নান সরকার, প্রযোজক ইকবাল, সিনিয়র ফাইট ডিরেক্টার চুন্নু, ডিওপি মজনু। এসব সিনিয়র নির্মাতা ও কলাকুশলীদের সামনে বেয়াদবি করার জন্য বুলবুলের উপর ক্ষিপ্ত হয়ে মারধর করেন প্রযোজক ইকবাল এবং পরবর্তীতে তাকে সেট থেকে বের করে দেওয়া হয়।

বুলবুল বিশ্বাস আক্রমণের শিকার হলেও বিষয়টি মিমাংসার জন্য কেউ এগিয়ে আসেননি। এমনকি উপস্থিত শাকিবও ছিলেন নির্বাক দর্শক।

উল্লেখ্য, কিছুদিন আগে বুলবুল বিশ্বাসের দুর্ব্যবহারের কারণে চিত্রনায়িকা অপু বিশ্বাস রাজনীতি ছবির শুটিং সেট থেকে চলে যান। বুলবুল বিশ্বাসর বিরুদ্ধে সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহারেরও অভিযোগ রয়েছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.