শীর্ষ সংবাদ

২য় তেলিপাড়া প্রিমিয়ার লীগের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন

Pic.16-1-16দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের তেলিপাড়া সানরাইজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ২য় তেলিপাড়া প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা ও পুরস্কর বিতরণী অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় তেলিপাড়া লিজেন্স ক্লাব তেলিপাড়া টেন ডেঞ্জার্স ক্লাবকে ৪ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন। ধারাভাষ্যকার মোঃ নূর মিয়া ও সাজন আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবীও শিক্ষানুরাগী আব্দুল আহাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুজিবুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক ইকরাম হোসেন বখত, মহানগর ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, দৈনিক জালালাবাদ এর স্টাফ রিপোর্টার খালেদ আহমদ, সিলাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, উপজেলা যুব সংহতির আহবায়ক এস এ ফয়সল, লালাবাজার ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক কয়েছ আহমদ, সমাজসেবী মাছুম আহমদ, যুবনেতা আলী ইমাম ও সমাজসেবী এম কে করিম কাওসার। উপস্থিত ছিলেন খেলা আয়োজক কমিটির সদস্য সেবুল আহমদ, জুবেল আহমদ, মুহিব আহমদ, বদর আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধূলার পাশাপাশি তরুণদেরকে পড়ালেখায়ও এগিয়ে যেতে হবে। বিজ্ঞপ্তি


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.