শীর্ষ সংবাদ

গ্রামগঞ্জের প্রতিভাবান খেলোয়াড়রা বিশ্বের বুকে বাংলাদেশের পতাকা তুলে ধরেন : বদরুল ইসলাম শোয়েব

Registrar Press News Pic 15.1.16 (1)গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশায় রাইয়ান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। গত শুক্রবার বিকেলে বাদেপাশা ফুটবল মাঠে অনুষ্টিত উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে সরকারের পাশাপাশি ক্রীড়ামোদী, শিল্পপতি ও বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসতে হবে। সরকার এবং অন্যান্যদের সম্মিলিত সহযোগিতায় এ খাতের দ্রুত উন্নয়ন ঘটবে। আমরা বিভিন্নভাবে বিশ্বের বুকে মর্যাদা লাভ করেছি। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ক্রীড়াক্ষেত্রেও বাংলাদেশকে আমরা বিশ্বের মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে পারব।
তিনি আরো বলেন- গ্রামেগঞ্জে এ ধরণের টুর্নামেন্ট আয়োজনের ফলে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা যায়। এসব প্রতিভাবান খেলোয়াড়রাই একদিন বাংলাদেশের পতাকা বিশ্বের তুলে ধরেন।

স্টাইলো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সমাজসেবক হাসান আহমদ রাজুর পৃষ্টপোষকতায় বাদেপাশা যুব সমাজ এ টুর্নামেন্টের আয়োজন করেছে।

বাদেপাশা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোস্তাক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে’র সহ সভাপতি আক্তার হোসেন কয়ছর, উত্তর বাদেপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালেহ আহমদ, আব্দুল কাইয়ুম বিলু, মহিউদ্দিন রিবলু, কুনু মিয়া, কাজী জয়নুল হক, এম এ আশিক, আব্দুস সামাদ, রাশিদ আহমদ মুন্না প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.