শীর্ষ সংবাদ

পাকিস্তানে এক বছরে ৩৩২ জনের ফাঁসি কার্যকর

131737_1আন্তর্জাতিক ডেস্ক::
পাকিস্তান সরকার জানিয়েছে এবছর তারা প্রায় ৩৩২ জন অপরাধী ও জঙ্গির ফাঁসি কার্যকর করেছে। ২০১৪ সালে ফাঁসির সাঁজা স্থগিতাদেশ উঠিয়ে নেওয়ার পর এত জনের ফাঁসি কার্যকর করার এমন একটি তালিকা প্রথমবারের মত প্রকাশ করল পাকিস্তান সরকার।

দক্ষিণ এশিয়ার দেশটি ২০১৪ সালের ১৪ ডিসেম্বরে পেশোয়ারে সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটি স্কুলে তালেবানের জঙ্গি হামলায় ১৫০ জন ছাত্রছাত্রী নিহত হওয়ার পর ৬ বছরের বেশি সময় থাকা ফাঁসি স্থগিতাদেশের এই আদেশ উঠিয়ে নেয়।

ঝুলিয়ে মারার শাস্তি প্রথমে জঙ্গি তৎপরতার সাথে জড়িতদের জন্য থাকলেও পরে সরকার তা সবরকম গুরুতর অপরাধের শাস্তি প্রাপ্তদের জন্য বর্ধিত করে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয় সম্পর্কিত কমিটি লিখিত এই প্রতিবেদনটি শুক্রবার সংসদে উপস্থাপন করে।

সূত্র: এএফপি


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.